বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৩ গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা মামলায় ২ আসামি কারাগারে গোয়াইনঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে.এম লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা ৯৯৯ টাকা দেনমোহরে অভিনেতা শিমুলের বিয়ে হবিগঞ্জে ‘ভুয়া’ চিকিৎসক আরিফ কারাগারে ক্ষমতায় থাকছেন, নাকি ছাড়তে হচ্ছে গদি— নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ আজ আসামে হোটেলে গুলিতে নিহত ৫ কলকাতায় প্রেমিক, তার বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতি হয়নি : রাষ্ট্রপতি জাপানের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র সিলেটে একদিনে স্বজনের হাতে প্রাণ গেল ৩ জনের ঐতিহাসিক শাহী ঈদগাহ নিয়ে যা বলেলন সিসিক প্রশাসক সিলেটের লামাপাড়া থেকে আ ট ক ২ সিলেটে যুবদল নেতা বদরুল হ ত্যা মা ম লা র দুই আসামি কারাগারে হাজী জহির বখত’র মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত : হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট’র যাত্রা শুরু রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার সরকারি গাছ কাটার অভিযোগে একব্যক্তির জেল জরিমানা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইজিপি সিলেটে ২৯ অক্টোবর প্রকৌশলীদের সংগঠন AEB-এর সভা পোলিওমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে রোটারি ক্লাবের সচেতনতামূলক র‌্যালি কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে রেনাল নার্সিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২৫ অক্টোবর নদীর ভাঙন থেকে দেওয়ান বাজার জামে মসজিদ রক্ষায় গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের অনুদান শাহজালালের মাজার: পঞ্চম দফার গণনায় মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র‍্যাভেনার জার্সিতে মেসিকে পুরস্কৃত করল স্প্যানিশ রাজপরিবার, আবেগঘন বার্তা বার্সেলোনার জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান বিনা টিকিটে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট, থাকছে শর্ত
‘বেগম জিয়া ছিলেন ইসলামের অকৃত্রিম সেবক’

‘বেগম জিয়া ছিলেন ইসলামের অকৃত্রিম সেবক’

সবসময় ডেস্ক ::: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সিলেটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজ শেষে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। এতে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মুসল্লিরাও অংশ নেন।

 

দোয়া পরিচালনা করেন হযরত শাহজালাল (রহ.) দরগাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজ আসজাদ আহমেদ। দোয়ার পূর্বে বেগম খালেদা জিয়ার কর্মজীবনের উপর সংক্ষিপ্ত আলোচনায় তিনি বলেন, ইসলাম ও আলেম-সমাজকে যেভাবে দরদী ছিলেন বেগম খালেদা জিয়া। বাংলাদেশের রাজনীতিতে ধর্মীয় মূল্যবোধের প্রতিফলন এবং আলেম-সমাজের সঙ্গে সুদৃঢ় সম্পর্কের এক অনন্য উদাহরণ তৈরি করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

 

তিনি (বেগম খালেদা জিয়া) ব্যক্তিগত জীবনে যেমন ধর্মপ্রাণ ছিলেন, আলেম সমাজের প্রতি দরদ করতেন- তেমনি রাষ্ট্রীয়ভাবে ইসলামের প্রসারেও তিনি কার্যকর ভূমিকা রেখেছেন। ধর্মীয় চেতনা ও জাতীয়তাবাদের সংমিশ্রণে বেগম খালেদা জিয়া যে রাজনৈতিক ধারা বজায় রেখেছিলেন, তাতে আলেম সমাজের সাথে তার সম্পর্ক একটি বড় শক্তি হিসেবে কাজ করেছে। খালেদা জিয়ার শাসনামলগুলোতে দেশের শীর্ষস্থানীয় আলেম-উলামাদের সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত সম্মানজনক।

 

গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে তিনি শীর্ষ আলেমদের পরামর্শ নিতেন। আলেম সমাজকে তিনি জাতির দিশারি হিসেবে গণ্য করতেন এবং সে অনুযায়ী তাদের যথাযথ রাষ্ট্রীয় প্রটোকল ও সম্মান নিশ্চিত করতেন। দেশের দ্বীনি শিক্ষা তথা মাদরাসা শিক্ষা উন্নয়নে মরহুমা বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা অনুধাবন করে তিনি প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ ইনিস্টিউট। অবহেলিত ও বঞ্চিত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা ও বেসরকারী প্রাথমিক বিদ্যালয়কে সমপর্যায়ের ঘোষণা দিয়ে বেতনভাতা চালু করেছিলেন।

 

তারা স্মৃতিচারণ করে আরও বলেন, বেগম জিয়া আলেমদের ভালোবাসতেন, আজ আলেম সমাজ তাদের দোয়া দিয়ে সেই ভালোবাসার প্রতিদান দিচ্ছেন। তিনি ছিলেন ইসলামের এক অকৃত্রিম সেবক। খালেদা জিয়ার সরকারের সময়ে ইসলামিক ফাউন্ডেশনকে শক্তিশালী করা, মসজিদ-মাদ্রাসা সংস্কার এবং হজ ব্যবস্থাপনায় আধুনিকায়নের মতো অনেক প্রশংসনীয় কাজ সম্পন্ন হয়েছে। মুসলিম উম্মাহর ঐক্য রক্ষায় আন্তর্জাতিক পরিমণ্ডলেও তিনি ছিলেন সোচ্চার। তিনি দেশনেত্রীর রুহের মাগফররাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং নির্যাতিত নেতাকর্মীদের জন্য বিশেষ দোয়া করেন।

 

দোয়া মাহফিলে তেলাওয়াত করেন সিলেট আম্বরখানা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হলেন মুফতি মাওলানা সালেহ আহমদ। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এম এ মালিক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সহ-ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাক, জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com