শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
রাজনীতিতে আসছেন জাইমা রহমান?

রাজনীতিতে আসছেন জাইমা রহমান?

সবসময় ডেস্ক ::: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান রাজনীতিতে আসছেন কি না, এমন আলোচনা এখন দেশের রাজনৈতিক অঙ্গনে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর এই আলোচনা আরও জোরালো হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশি-বিদেশি বিভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক অনুষ্ঠানে তার সক্রিয় উপস্থিতি এ ধারণাকে শক্ত করছে।

এর আগে বাবার প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে অংশ নেন জাইমা রহমান। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের সাবেক গভর্নর ডেভিড বিসলে, সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ডেস্ট্রোসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ করেন। বিশ্লেষকদের মতে, এটি ছিল তার রাজনৈতিক উপস্থিতির প্রথম স্পষ্ট ইঙ্গিত।

 

 

গত ২৩ নভেম্বর প্রবাসীদের ভোটাধিকার নিয়ে বিএনপির মিডিয়া সেলের আয়োজিত এক ভার্চুয়াল সভায় লন্ডন থেকে যুক্ত হন জাইমা রহমান। সভায় বক্তব্য দিয়ে তিনি দলীয় নেতাদের সঙ্গে সমন্বয় ও সহযোগিতার ওপর গুরুত্ব দেন। এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

 

 

খালেদা জিয়ার মৃত্যুর পর রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে তারেক রহমানের পাশেই দেখা গেছে জাইমা রহমানকে। বিদেশি অতিথিদের সঙ্গে সাক্ষাৎ, জানাজা ও দাফনসহ সব আনুষ্ঠানিকতায় বাবার সঙ্গে তার উপস্থিতি রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য বিনিময়েও অংশ নেন তিনি।

 

 

গত ২৫ ডিসেম্বর দেশে ফেরার দিন ফেসবুক পোস্টে জাইমা রহমান দাদির পাশে থাকার কথা জানান এবং বাবাকে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার করেন। একই সঙ্গে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

 

১৯৯৫ সালের ২৬ অক্টোবর জন্ম নেওয়া জাইমা রহমান ঢাকায় শৈশব কাটিয়ে ২০০৮ সালে লন্ডনে যান। কুইন মেরি ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক এবং লিংকনস ইন থেকে ‘বার অ্যাট ল’ সম্পন্ন করে তিনি একজন পেশাদার আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত।

 

 

দক্ষিণ এশিয়ার রাজনীতিতে পারিবারিক ধারাবাহিকতা নতুন নয়। সেই বাস্তবতায় জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নাতনি হিসেবে জাইমা রহমানের রাজনীতিতে পদার্পণ অনেকের কাছেই সময়ের দাবি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দলীয় সূত্রও জানাচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তিনি বাবার পাশে সক্রিয় ভূমিকা পালন করতে পারেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com