রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন
সিলেটের ১৯ আসনের যে ৩৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

সিলেটের ১৯ আসনের যে ৩৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

Oplus_131072

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে মোট ১৪৬ জন প্রার্থীর মধ্যে ৩৫ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে তথ্য ও কাগজপত্রের ঘাটতির কারণে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। বাকি ১০৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।

 

 

বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে সিলেট জেলায় সাতজন, সুনামগঞ্জে ১৩ জন, হবিগঞ্জে ১০ জন এবং মৌলভীবাজারে পাঁচজন রয়েছেন। এছাড়া দ্বৈত নাগরিকত্ব বাতিলসংক্রান্ত তথ্যসহ প্রয়োজনীয় নথি দাখিল না করায় সিলেট জেলার আরও পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র আপাতত স্থগিত রাখা হয়েছে।

 

 

সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সিলেটের ছয়টি সংসদীয় আসনে মোট ৪৭ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই–বাছাই করা হয়। শনিবার দিনভর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলমের কার্যালয়ে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। যাচাই শেষে সাতজনের প্রার্থিতা বাতিল এবং পাঁচজনের মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বাকি ৩৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। যাদের মনোনয়নপত্র তথ্যের অভাবে স্থগিত রাখা হয়েছে, তাদের বিষয়ে পরদিন সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। আর অন্যান্য কারণে যাদের প্রার্থিতা বাতিল হয়েছে, তারা বিধি অনুযায়ী আপিল করার সুযোগ পাবেন।

 

 

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেট-১ আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী এহতেশামুল হকের যুক্তরাজ্যের দ্বৈত নাগরিকত্ব বাতিলের তথ্য দাখিল না থাকায় তার মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। সিলেট-২ আসনে এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত শর্ত পূরণে অসঙ্গতি পাওয়ায় দুই স্বতন্ত্র প্রার্থী আবরার ইলিয়াস ও আব্দুস শহীদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

 

 

সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ মালিকের মনোনয়নপত্র দ্বৈত নাগরিকত্ব বাতিলের তথ্যের অভাবে আপাতত স্থগিত রাখা হয়েছে। একই আসনে ভোটার তালিকা সংক্রান্ত তথ্যে গরমিল থাকায় দুই স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজা ও মাইনুল বাকরের মনোনয়নপত্র বাতিল করা হয়। সিলেট-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা সাইদ আহমদের মনোনয়নপত্রে প্রস্তাবকারী ও সমর্থনকারীর স্বাক্ষর না থাকায় তার প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে। এ আসনেই জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ মুজিবুর রহমানের ক্ষেত্রে দলের কেন্দ্রীয় কমিটির দেওয়া কাগজপত্রে অসঙ্গতি থাকায় মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

 

 

সিলেট-৫ আসনে ঋণখেলাপি সংক্রান্ত তথ্যের কারণে স্বতন্ত্র প্রার্থী সাউফুদ্দিন খালেদের মনোনয়নপত্র বাতিল করা হয়। সিলেট-৬ আসনে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কারণে গণঅধিকার পরিষদের প্রার্থী জাহিদুর রহমানের এবং আয়করসংক্রান্ত কাগজপত্রে অসঙ্গতির কারণে বিএনপি মনোনীত প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর মনোনয়নপত্র আপাতত স্থগিত রাখা হয়েছে। একই আসনে এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী মো. ফখরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

 

 

সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনে যাচাই–বাছাই শেষে দাখিল করা ৩৯টি মনোনয়নপত্রের মধ্যে ১৩ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে যাচাই–বাছাই কার্যক্রম শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান, বাকি ২৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

 

 

মৌলভীবাজার জেলায় দাখিল করা ৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে ২৬ জনের মনোনয়নপত্র বৈধ এবং পাঁচজনের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

 

 

হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনে দাখিল করা ২৯টি মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন জানান, যাচাই–বাছাই শেষে বাকি ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com