রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন
স্বদেশমুখী করে মেধাবীদের কাজে লাগাতে হবে: প্রফেসর ড. মো. আবুল কালাম

স্বদেশমুখী করে মেধাবীদের কাজে লাগাতে হবে: প্রফেসর ড. মো. আবুল কালাম


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টারের পরিচালক প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ বলেছেন, দেশকে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে নেওয়ার জন্য আমাদের উচিত মেধাবী শিক্ষার্থীদের বিদেশমুখী প্রবণতা দূর করা। স্বদেশমুখী করে তাদের মেধাকে কাজে লাগাতে হবে, এজন্য অভিভাবক এবং সরকারকে উদ্যোগী হতে হবে। তাহলেই দেশ ও জাতি আরও এগিয়ে যাবে।

শনিবার (০৩ জানুয়ারি) সকালে নগরীর জিন্দাবাজার সংলগ্ন জামতলা রোডে অবস্থিত স্টুডেন্টস ফাউন্ডেশন আয়োজিত ১৮ তম স্টুডেন্ট মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, মেধাকে আটকে রাখা যায়না। এটি অগ্নিকুন্ডের মত প্রজ্জ্বলিত হতে থাকে। শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত সুশিক্ষা অর্জন করে নৈতিকতা ও মূল্যবোধ তৈরির মাধ্যমে ভালো মানুষ হওয়া।

নগরীর জিন্দাবাজার সংলগ্ন জামতলা রোডে অবস্থিত স্টুডেন্টস ফাউন্ডেশন সিলেট কর্তৃক পরিচালিত বিট্রিশ কাউন্সিল ও জাতীয় পুরষ্কারপ্রাপ্ত ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠান স্টুডেন্টস হোম স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে ফাউনেন্ডশনের চেয়ারম্যান রোটারিয়া এম ই এইচ মিলন এর সভাপতিত্বে ও সাগর রায়ের সঞ্চালনায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষাথীদের সততা, ধৈর্য ও সচেনতাবোধ শিক্ষার্থীদের মধ্যে জাগ্রত করার জন্য অভিভাবকদের প্রতি পরামর্শ দেন অতিথিরা।

বিশেষ অতিথির বক্তব্যে
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও প্রক্টর শামসুল কবির বলেন, স্কুলে পড়াশুনার সময়টাই হল শিক্ষার্থীদের শিক্ষাজীবনের মূল ভিত্তি। এ ভিত্তিকে মজবুত করতে পারলেই জীবনে সফলতা নিশ্চিত। তাই শিক্ষার্থী ও অভিভাবকদেরকে অধিক দায়িত্বশীল হতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল ও কলেজ ঐক্য পরিষদের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মো. শামসুদ্দোহা বলেন, মেধাবী শিক্ষার্থী অভিভাবকদের দায়িত্ব অনেক বেশি। অভিভাবকরা যেন তাদের কৃতি সন্তানদের সময়ের প্রতি দায়িত্বশীল হন এবং ব্যস্ততার মধ্যে নিজ সন্তানের শিক্ষার জন্য সময় ব্যয় করেন।

বিশেষ অতিথিরর বক্তব্যে সিলেট প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ফেইম একাডেমি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মাসুক মিয়া, বলেন আগামীর দিন প্রযুক্তির। তাই শিক্ষার্থীদের প্রযুক্তি নির্ভর করতে হবে। এক্ষেত্রে অনেক অভিভাবক সন্তানদের না বুঝে সময়ের অনেক আগেই মোবাইল ফোন
তুলে দিচ্ছেন। এটি কোনভাবেই কাম্য নয়
এ বছর ১৮তম স্টুডেন্ট মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ৭ নভেম্বর। বৃত্তির ফল প্রকাশিত হয় ১৫ ডিসেম্বর।
সিলেট নগরী ও এর বাইরে শতাধিক স্কুলের প্রায় ৫ শতাধিক ছাত্র-ছাত্রী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে ৬৬ জন শিক্ষার্থীকে চূড়ান্তভাবে বাছাই করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্টুডেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান রোটাঃ অধ্যক্ষ এম.এ.এইচ মিলন সভাপতির বক্তৃতায় কৃতি শিক্ষার্থীদের ডিভাইস নির্ভর না হয়ে পড়াশুনায় আরও মনোযোগী হওয়ার জন্য পরামর্শ দেন। ২০২৬ সালে ১৯তম স্টুডেন্ট মেধাবৃত্তি অনুষ্টিত হবে নভেম্বর মাসের ১ম সপ্তাহে এবং ফরম বিতরণ শুরু হবে জুনের ১ম সপ্তাহে। প্রেস বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com