সোমবার, ১৫ Jun ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সিএনজি শ্রমিক ইউনিয়ন হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের অনিয়ম, দুর্নীতির অভিযোগে স্মারকলিপি প্রদান হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে  ফ্রি খতনা ক্যাম্পের উদ্বোধন আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ রায়হান হ ত্যা মা ম লা, সিলেট র‌্যাবের কব্জায় বিলাল সিলেটে যে কারণে লাখ টাকা জ রি মা না দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য আহবান ওসমানীনগরে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম হবিগঞ্জে চেয়ারম্যানের ‘পদ’ নিয়ে সংঘর্ষ সুনামগঞ্জ মেডিকেল কলেজে ক্লাস বর্জন, বিক্ষোভ জকিগঞ্জে সুরমা নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার আশারকান্দি ইউনিয়নের উন্নয়নে মাঠে সাংবাদিক শেখ লুৎফুর রহমান কোম্পানীগঞ্জে হত্যা মামলার দুই আসামিসহ তিনজন গ্রেফতার মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল সিলেট বড়লেখায় আ*সা*মি গ্রে প্তা র, আদালতে স্বীকারোক্তি পুশ-ইন ঠেকাতে সিলেট সীমান্তে যা করছে বিজিবি আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কোন দেশ থেকে দেখা যাবে পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বানকে মার্কিনিদের ‘সেকেলে স্বপ্ন’ বলছে উ. কোরিয়া ভোলাগঞ্জের সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা হবিগঞ্জে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত রামিসা হত্যাকাণ্ডের বিচার : আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ রামিসা হত্যা মামলার আপিল শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জমির বিরোধে ভাইয়েরা কেড়ে নিল ভাইয়ের প্রাণ, গ্রে ফ তা র ১

জমির বিরোধে ভাইয়েরা কেড়ে নিল ভাইয়ের প্রাণ, গ্রে ফ তা র ১

জমির বিরোধ নিয়ে ভাইকে হত্যার দায়ে সেবু মিয়া (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্য্যাব। গ্রেফতারকৃত সেবু মিয়া হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন নিশাকুড়ি গ্রামের মৃত হানিফ উল্যাহ ছেলে। সোমবার (৫ জানুয়ারি) রাতে র‌্যাব গোপন তথ্যের ভিত্তিতে সেবুকে কুমিল্লার কোতোয়ালি থানাধীন চৌয়ারা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরে মঙ্গলবার (৬ জানুয়ারি) নবীগঞ্জ থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

 

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করে র‌্যাব। র‌্যাব জানায়, নিহত আজমল হোসাইন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন নিশাকুড়ি এলাকার বাসিন্দা। প্রবাসে থাকাকালীন ভিকটিমের ক্রয়কৃত জমিসহ পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিগুলো তাকে না জানিয়ে ভাইয়েরা অন্যত্র বন্ধক দিয়ে নিজেদের মধ্যে টাকা ভাগ বাটোয়ারা করে নেয়। বিষয়টি ভিকটিম দেশে আসার পর জানতে পেরে নিজের টাকা থেকে তা পরিশোধ করে বন্ধকী জমিগুলো ছাড়িয়ে নিজেই চাষাবাদ শুরু করে।

 

 

এজন্য বিরোধ দেখা দিলে গত বছরের ২৫ জুন তার দুইভাই ও ভাতিজা মিলে ভিকটিমকে মারধর করলে ভিকটিম আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পর থেকে আসামীরা মামলা প্রত্যাহার করার জন্য ভিকটিমকে প্রাণে হত্যার ভয়ভীতি প্রদর্শন করে আসছিলো।

 

 

র‌্যাব আরও জানায়, এরই প্রেক্ষিতে গত বছরের ৭ নভেম্বর ভিকটিম আজমল হোসাইন জুম্মার নামাজ আদায় করে মসজিদ থেকে বাহির হয়ে মসজিদের গেইটের সামনে রাস্তায় পৌছামাত্রই ওৎ পেতে থাকা হত্যাকারীরা ধারালো ছোরা দিয়ে ভিকটিমকে প্রাণে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে।

 

 

পরবর্তীতে ভিকটিমকে আশংকাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ১২ নভেম্বর সন্ধ্যায় ভিকটিম মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে র‌্যাব আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে অভিযান চালায়।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com