বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৩ গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা মামলায় ২ আসামি কারাগারে গোয়াইনঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে.এম লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা ৯৯৯ টাকা দেনমোহরে অভিনেতা শিমুলের বিয়ে হবিগঞ্জে ‘ভুয়া’ চিকিৎসক আরিফ কারাগারে ক্ষমতায় থাকছেন, নাকি ছাড়তে হচ্ছে গদি— নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ আজ আসামে হোটেলে গুলিতে নিহত ৫ কলকাতায় প্রেমিক, তার বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতি হয়নি : রাষ্ট্রপতি জাপানের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র সিলেটে একদিনে স্বজনের হাতে প্রাণ গেল ৩ জনের ঐতিহাসিক শাহী ঈদগাহ নিয়ে যা বলেলন সিসিক প্রশাসক সিলেটের লামাপাড়া থেকে আ ট ক ২ সিলেটে যুবদল নেতা বদরুল হ ত্যা মা ম লা র দুই আসামি কারাগারে হাজী জহির বখত’র মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত : হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট’র যাত্রা শুরু রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার সরকারি গাছ কাটার অভিযোগে একব্যক্তির জেল জরিমানা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইজিপি সিলেটে ২৯ অক্টোবর প্রকৌশলীদের সংগঠন AEB-এর সভা পোলিওমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে রোটারি ক্লাবের সচেতনতামূলক র‌্যালি কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে রেনাল নার্সিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২৫ অক্টোবর নদীর ভাঙন থেকে দেওয়ান বাজার জামে মসজিদ রক্ষায় গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের অনুদান শাহজালালের মাজার: পঞ্চম দফার গণনায় মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র‍্যাভেনার জার্সিতে মেসিকে পুরস্কৃত করল স্প্যানিশ রাজপরিবার, আবেগঘন বার্তা বার্সেলোনার জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান বিনা টিকিটে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট, থাকছে শর্ত
সিলেটে দুই ক্রাশারমিলে প্রশাসনের হা না, অতঃপর

সিলেটে দুই ক্রাশারমিলে প্রশাসনের হা না, অতঃপর

সিলেটের জৈন্তাপুরে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে দুইটি ক্রাশার মিলের বিরুদ্ধে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় ওই দুইটি ক্রাশার মিলের মালিককে হুশিয়ারি দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেবের অভিযানে এই জরিমানা আদায় ও সতর্কবার্তা দেওয়া হয়। এ সময় অভিযানে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাদের পাশাপাশি জৈন্তাপুর মডেল থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

 

জানা যায়, সিলেটের জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর বাংলা বাজার এলাকায় অবস্থিত ক্রাশার মিল দুটিতে ধুলা নিয়ন্ত্রণে পানি ছিটানোর কোনো ব্যবস্থা নেই। ফলে মিল পরিচালনার সময় অতিরিক্ত ধুলাবালির সৃষ্টি হয়ে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছিল।

 

এদিকে ক্রাশার মিলগুলোর আশপাশে বসবাসকারী সাধারণ মানুষ ধুলাবালির কারণে শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন বলে স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পাওয়া যায়। এসব অনিয়ম ও অভিযোগের প্রেক্ষিতে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

 

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব বলেন, ‘পরিবেশ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনো প্রতিষ্ঠান নিয়মনীতি অমান্য করে পরিবেশ দূষণ করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।’

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com