রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন
সিলেটে ভ্রাম্যমাণ আদালতের অ ভি যা নে বড় অংকের জরিমানা

সিলেটে ভ্রাম্যমাণ আদালতের অ ভি যা নে বড় অংকের জরিমানা

সিলেট সদর থানাধীন ধোপাগুল এলাকায় অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

 

অভিযানটি পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফাইজুল কবির।

 

জানা গেছে, অভিযানে সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানা ও ধোপাগুল এলাকায় ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৫ লঙ্ঘন এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(ক) অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত পলিথিন সংরক্ষণ ও ব্যবহারের অভিযোগে ৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

 

মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফাইজুল কবির। অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

 

অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী আইন লঙ্ঘনের দায়ে ৩টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় মোট ২ লাখ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

 

এছাড়াও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যবহার ও বিক্রির দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

 

এ সময় সিলেট সদর থানাধীন মেসার্স ইসলাম ব্রিকসকে ২ লাখ টাকা,  ধোপাগুল এলাকার মেসার্স ভাই ভাই রেস্টুরেন্টকে ২ হাজার টাকা এবং তিন কেজি নিষিদ্ধ পলিথিন সংগ্রহে রাখার দায়ে মেসার্স ইমন ভ্যারাইটিজ স্টোরকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের অধীন সকল জেলায় অবৈধ ইটভাটা, নিষিদ্ধ ঘোষিত পলিথিন সংরক্ষণ, ক্রয় ও বিক্রয়ের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি পর্যায়ক্রমে নিষিদ্ধ পলিথিন, পাহাড়-টিলা কর্তন, শব্দ দূষণ ও বায়ু দূষণ বিরোধী নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

 

পরিবেশ সুরক্ষা, জনস্বাস্থ্য রক্ষা এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। অবৈধ ইটভাটা ও নিষিদ্ধ পলিথিন ব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com