এবার র্যাবের অভিযানে একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) রাত সোয়া ১টার দিকে (শুক্রবার দিবাগত) ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার কলেজপাড়ার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে পিস্তলটি উদ্ধার করে র্যাব-৯ সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার একটি দল।
এ ঘটনার সাথে জড়িত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে একটি জিডি দায়ের করে পিস্তলটি ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
Leave a Reply