সোমবার, ১৫ Jun ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সিএনজি শ্রমিক ইউনিয়ন হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের অনিয়ম, দুর্নীতির অভিযোগে স্মারকলিপি প্রদান হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে  ফ্রি খতনা ক্যাম্পের উদ্বোধন আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ রায়হান হ ত্যা মা ম লা, সিলেট র‌্যাবের কব্জায় বিলাল সিলেটে যে কারণে লাখ টাকা জ রি মা না দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য আহবান ওসমানীনগরে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম হবিগঞ্জে চেয়ারম্যানের ‘পদ’ নিয়ে সংঘর্ষ সুনামগঞ্জ মেডিকেল কলেজে ক্লাস বর্জন, বিক্ষোভ জকিগঞ্জে সুরমা নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার আশারকান্দি ইউনিয়নের উন্নয়নে মাঠে সাংবাদিক শেখ লুৎফুর রহমান কোম্পানীগঞ্জে হত্যা মামলার দুই আসামিসহ তিনজন গ্রেফতার মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল সিলেট বড়লেখায় আ*সা*মি গ্রে প্তা র, আদালতে স্বীকারোক্তি পুশ-ইন ঠেকাতে সিলেট সীমান্তে যা করছে বিজিবি আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কোন দেশ থেকে দেখা যাবে পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বানকে মার্কিনিদের ‘সেকেলে স্বপ্ন’ বলছে উ. কোরিয়া ভোলাগঞ্জের সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা হবিগঞ্জে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত রামিসা হত্যাকাণ্ডের বিচার : আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ রামিসা হত্যা মামলার আপিল শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দাঁড়িপাল্লা ন্যায়বিচার ও ভারসাম্যের প্রতীক: মাওলানা হাবিবুর রহমান

দাঁড়িপাল্লা ন্যায়বিচার ও ভারসাম্যের প্রতীক: মাওলানা হাবিবুর রহমান

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, ‘আমরা মনে করি রাজনীতি মানে কেবল ক্ষমতা দখল নয়, রাজনীতি মানে হচ্ছে মানুষের অধিকার রক্ষা ও সমাজে ইনসাফ কায়েম করা। আজ সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও সুশাসনের বড় প্রয়োজন। দাঁড়িপাল্লা কেবল একটি নির্বাচনী প্রতীক নয়, এটি হচ্ছে ন্যায়বিচার এবং ভারসাম্যের প্রতীক। আমরা কথা দিচ্ছি- যদি আপনাদের সেবা করার সুযোগ পাই, তবে সমাজের প্রতিটি স্তরে ভারসাম্য বজায় রাখব এবং কারো উপর কোনো জুলুম হতে দেব না। আসুন, বিভেদ ভুলে সবাই মিলে একটি ইনসাফপূর্ণ সমাজ গড়ার শপথ নিই। ‘দাঁড়িপাল্লা’ মার্কায় আপনার পবিত্র আমানত ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করুন। আমরা মানবিক বাংলাদেশ উপহার দিবো। ইনশাআল্লাহ।

 

শুক্রবার (৩০ জানুয়ারি) বাদ আছর নগরীর পূর্ব দরগাহ গেইট এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

 

সমাজসেবী সৈয়দ খিজির আহমদের সভাপতিত্বে ও ২নং ওয়ার্ড সেক্রেটারি মোহাম্মদ কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন- লেবার পার্টির সিলেট মহানগরী সভাপতি মাহবুবুর রহমান খালেদ, মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, কোতোয়ালি পশ্চিম থানা আমীর মু. আজিজুল ইসলাম, সেক্রেটারি পারভেজ আহমদ, জামায়াত নেতা আব্দুর রহমান দুদু, শ্রমিক নেতা জাবেদ আহমদ, ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী রাজিক মিয়া, বিশিষ্ট সমাজসেবক নিয়াজ মো. আজিজুল করিম, ২নং ওয়ার্ডের সভাপতি মোয়াজ্জেম হোসেন, ১নং ওয়ার্ডের মাজহারুল ইসলাম, মদনমোহন কলেজ শিবিরের সভাপতি মিজানুর রহমান ও আলিয়া মাদ্রাসার সভাপতি মনোয়ার হোসেন প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com