রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
পিডিবি পয়েন্টে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে গণসংযোগ

পিডিবি পয়েন্টে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে গণসংযোগ

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, দেশে সর্বত্র দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আপনারা যদি ভোট দিয়ে আমাকে বিজয়ী করেন তাহলে আমার দুয়ার ২৪ ঘণ্টা আপনাদের জন্য খোলা থাকবে। কারণ আমরা শাসক হতে আসিনি, আপনাদের খাদেম হতে এসেছি। আগামী নির্বাচনে আপনার পবিত্র আমানত ভোটটি ‘দাঁড়িপাল্লা’ মার্কায় দিয়ে আমাদের বিজয়ী করুন। আমরা সুখে-দুঃখে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।

 

 

তিনি শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে সিলেট নগরীর পিডিবি পয়েন্টে গণসংযোগ চলাকালে উপরোক্ত কথা বলেন। এসময় বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ গণসংযোগে উপস্থিত ছিলেন।

 

তিনি আরও বলেন, পতিত ফ্যাসিস্ট সরকার আমাদের বাক স্বাধীনতা হরণ করেছিল। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। এই স্বাধীনতাকে যাতে কেউ নিতে না পারে, যাতে দেশে আর ফ্যাসিবাদ কায়েম না হয় এব্যাপারে দেশপ্রেমিক  ছাত্র- জনতাকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লার পক্ষে রায় দিতে হবে। আমরা বিজয়ী হলে এই জনপদের মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করবো।

 

 

এসময় উপস্থিত ছিলেন- মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, মহানগর জামায়াতের ব্যবসায়ী ফোরামের সভাপতি নূরে আলম, কোতোয়ালি পশ্চিম থানার সেক্রেটারি পারভেজ আহমদ, মহানগর শিবিরের সাহিত্য সম্পাদক নাঈম হোসাইন, অর্থ সম্পাদক এটিএম ফাহিম, ১০নং ওয়ার্ড জামায়াতের সভাপতি দেওয়ান আজকীর আলী, সাবেক সভাপতি হাফিজ মকছুদুল করীম, ১২নং ওয়ার্ডের সভাপতি মো. ফয়জুল ইসলাম, ১১নং ওয়ার্ডের সভাপতি হাফিজ আব্দুল আলী, ১০নং ওয়ার্ড সেক্রেটারি ইঞ্জিনিয়ার ওলিউল ইসলাম, ১০নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ সভাপতি জিল্লুল হক ও জামায়াত নেতা ইফতেখার আহমদ প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com