সিলেটে নারী ও শিশুদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদীর।
শনিবার (৩১ জাুনয়ারি) সিলেট নগরীর শিবগঞ্জে গণসংযোগকালে এমন শুভেচ্ছায় সিক্ত হন সিলেট-১ (নগর-সদর) আসনে ধানের শীষের এই প্রার্থী।
সকালে তিনি শিবগঞ্জের ফরহাদ খা পুল এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। এসময় তিনি লিফলেটও বিতরণ করেন।
এসব কর্মসূচি চলাকালে নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এসময় বিভিন্ন স্থানে নারী ও শিশুরা মিলে খন্দকার আব্দুল মুক্তাদীরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আশিক উদ্দিন আশুক, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সাবেক কাউন্সিলর দিনার খান হাসু, ২০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ লোকমানুজ্জামান লোকমান, সৈয়দ বাবুল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।