মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সংকীর্ণ জায়গাও প্রশস্ত হয় বেলুচিস্তানে ‘সন্ত্রাসী’ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১২০ লন্ডনে ছেলের মৃ ত্যু র সংবাদে সিলেটে হার্ট অ্যাটাকে চলে গেলেন বাবাও অচল চট্টগ্রাম বন্দর, চলছে দ্বিতীয় দিনের কর্মবিরতি আমাকে কেন দাবার ঘুঁটি বানানো হচ্ছে, প্রশ্ন সিডনি সুইনির কার্ড আবেদনে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস! খাবারের বিল বাকি রেখে পালিয়েছেন হাসিনা সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি ভারতের পরিবর্তে যে দেশে হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব’ ভোটের আগেই বিধিভঙ্গের হিড়িক সিলেটে, চোখ বন্ধ নির্বাচন কমিশন ইরানে বিক্ষোভকারীদের হত্যা করতে নিরাপত্তা বাহিনীকে দেওয়া হয়েছিল ‘ব্ল্যাঙ্ক চেক’ বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার কারণ রুশ তরুণীদের সাথে শারীরিক সম্পর্কের জেরে যৌনরোগে আক্রান্ত হন বিল গেটস লা লিগায় এলচেকে হারিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয় সাবালেঙ্কাকে হারিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন রিবাকিনা যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পথে ভেনেজুয়েলা গাজায় ইসরায়েলি বিমান হামলা নিহত ৩২ ফিলিস্তিনি শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস মৌলভিবাজারে বড় ভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছোটভাই গ্রেপ্তার সুনামগঞ্জে হেরোইন–ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবলসহ ২ জন কারাগারে সিলেটে সরকারি প্রতিষ্ঠানগুলোতে এখনো ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা নির্বাচনী কাজে আরও ২ ম্যাজিস্ট্রেট পেল সিলেট সিলেটে মা ও মেয়ের সাথে অ নৈ তি ক সম্পর্কে খু ন হন গৃহশিক্ষক ইসরায়েল-সৌদি আরবে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র গাজায় ইসরায়েলি হামলায় ১২ ফিলিস্তিনি নিহত কঙ্গোতে খনি ধস, নিহত অন্তত দুই শতাধিক ভোট পর্যবেক্ষণে আসছেন ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক দেশে এসেছে প্রায় ১ লাখ ৪০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট
গাজায় ইসরায়েলি বিমান হামলা নিহত ৩২ ফিলিস্তিনি

গাজায় ইসরায়েলি বিমান হামলা নিহত ৩২ ফিলিস্তিনি

গাজা উপত্যকায় আবারও ভয়াবহ ইসরায়েলি বিমান হামলা। একদিনেই অন্তত ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় উদ্ধারকর্মীরা। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর হওয়ার পর এটিকেই সবচেয়ে বড় হামলা বলছেন ফিলিস্তিনিরা।

 

 

শনিবার (৩১ জানুয়ারি) স্থানীয় সময় ভোর থেকে গাজা উপত্যকার উত্তর ও দক্ষিণাঞ্চলে একের পর এক বিমান হামলা চালায় ইসরায়েল।

 

 

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে বাস্তুচ্যুত মানুষের আশ্রয় হিসেবে ব্যবহৃত একটি তাঁবুতে হেলিকপ্টার গানশিপ থেকে হামলা চালানো হয়। এতে একই পরিবারের সাতজন নিহত হন।

 

 

গাজা শহরের শিফা হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছে, একটি আবাসিক ভবনে হামলায় তিন শিশু ও দুই নারী নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধারের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

 

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, শুক্রবার (৩০ জানুয়ারি) হামাসের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে এই হামলা চালানো হয়েছে। আইডিএফ জানায়, পূর্ব রাফাহ এলাকায় ভূগর্ভস্থ অবকাঠামো লুকিয়ে থাকা ‘সন্ত্রাসীদের’ লক্ষ্য করে হামলা চালানো হয়।

 

 

অন্যদিকে, হামাস এসব হামলাকে ‘গণহত্যামূলক যুদ্ধের ধারাবাহিকতা’ বলে আখ্যা দিয়েছে এবং যুক্তরাষ্ট্রকে অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।

 

 

হামলার নিন্দা জানিয়েছে মিসর ও কাতার। মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। যুদ্ধবিরতির অন্যতম মধ্যস্থতাকারী কাতারও ইসরায়েলের বারবার চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে।

 

 

এর আগে, ২০২৩ সালের ৭ অক্টোবর, হামাসের হামলার পর শুরু হওয়া গাজা যুদ্ধে এখন পর্যন্ত ৭১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে দাবি হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের।

 

 

যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে এই রক্তক্ষয়ী হামলা গাজায় শান্তি ফেরার সম্ভাবনাকে আরও অনিশ্চিত করে তুলছে বলে দাবি বিশ্লেষকদের।এদিকে আজ রাফাহ সীমান্ত ক্রসিং পুনরায় খোলার কথা রয়েছে। তবে চলমান সহিংসতায় মানবিক পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com