বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
এসএমপিতে নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম সুনামগঞ্জে বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল, সুরমার পানি বিপদসীমায় হরমুজে নতুন বিস্ফোরণ, টানা ১০ম রাত পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান মৌলভীবাজারে জীবনের ঝুঁকি নিয়ে টিলায় বসবাস হুমায়ূন আহমেদের স্মৃতির কাছে… সকালে নাশতা না খাওয়ার অভ্যাস নারীদের যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ লিটনের বিরুদ্ধে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন শাকিব ফারিয়ার নতুন মিশন সিলেটে এক দিনে ডেঙ্গু শনাক্ত পাঁচজনের, হাসপাতালে ভর্তি ৬ এমপি কামরুলের উদ্যোগে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে নৌকা বিতরণ হজযাত্রীদের বিমান ভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনার মাঝেই বিশ্ববাজারে কমল তেলের দাম কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প আর্জেন্টিনা গোল খাওয়ার পর খুশিতে মাটিতে লুটিয়ে পড়েন ব্রাজিল তারকা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৪ বার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে ব্রাজিল মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর, কেমন আছেন শিক্ষার্থী-শিক্ষকরা রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ বিভাগীয় সমাবেশ সফল করতে সিলেটে জামায়াতের প্রছার মিছিল হামহামে আ ট কে পড়া শিক্ষার্থীদের উদ্ধার সিলেটের সেইফওয়ে হাসপাতাল সিলগালা রুবেল আহমদের পিতৃবিয়োগে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক সিলেটে যে মা*ম*লা*য় কাউন্সিলর জাহাঙ্গীরের ভাতিজা কা রা গা রে আটকে গেল বিয়ে এখন কি করবেন পরীমনি! বিজিবিকে আরো পেশাদার ও সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে সিলেটে নদ-নদীর পানি বাড়ছে মৌলভীবাজারের বন্যায় প্রায় ৮০ কোটি টাকার ক্ষতি, পুনর্বাসনের দাবি ক্ষতিগ্রস্তদের সিলেটে ৬ ঘন্টায় পুলিশের জালে অর্ধশত সিলেটে টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

সুনামগঞ্জে হেরোইন–ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবলসহ ২ জন কারাগারে

সুনামগঞ্জে হেরোইন–ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবলসহ ২ জন কারাগারে

ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই সেতু–সংলগ্ন এলাকায় ইয়াবা ও হেরোইন বেচাকেনা করা সময় পুলিশ সদস্যসহ গ্রেপ্তার হয়েছে দুজন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সুনামগঞ্জের মধ্যনগর থানার এক পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার দুজনকেই কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার সকালে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।

 

 

গ্রেপ্তার দুজন হলেন শেরপুরের নকলা উপজেলার নকলা দক্ষিণ গ্রামের বাসিন্দা ও পুলিশের কনস্টেবল সম্রাট আলী (৩০) ও মধ্যনগর উপজেলার চামরদানী গ্রামের বাসিন্দা সুমন চন্দ্র (৩১)।

 

 

এর আগে গতকাল শুক্রবার সকালে ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই সেতু–সংলগ্ন এলাকা থেকে সম্রাট ও সুমনকে আটক করেন ধর্মপাশা থানা-পুলিশ ও ধর্মপাশা অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা। এ সময় তাঁদের কাছ থেকে হেরোইন ও ইয়াবা জব্দ করা হয়।

 

 

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সুনই সেতু–সংলগ্ন এলাকায় ইয়াবা ও হেরোইন বেচাকেনার সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালানো হয়। টের পেয়ে মাদক কারবারিরা সড়কের ওপর ইয়াবা ও হেরোইন ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করে র্ব্যাথ হয়। পরে ঘটনাস্থল থেকে সম্রাট আলী ও সুমনকে আটক করা হয়। পরে সড়কের ওপর থেকে নীল কাগজে মোড়ানো ১৯টি ইয়াবা এবং পলিব্যাগে মোড়ানো এক গ্রাম হেরোইনসহ দুটি মোটরসাইকেল নগদ টাকা ও মুঠোফোন জব্দ করা হয়।

 

 

এ ঘটনার দিন বেলা দেড়টার দিকে সম্রাট ও সুমনকে ধর্মপাশা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গতকাল রাতে ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম বাদী হয়ে ওই দুজনসহ পাঁচজনের নাম উল্লেখ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধর্মপাশা থানায় একটি মামলা করেন।

 

 

বিষয়টি নিশ্চিত করে ধর্মপাশা থানার ওসি (তদন্ত) মো. ইমাম হোসেন জানান, ওই মামলায় পলাতক অন্য তিনজনকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com