বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কোম্পানীগঞ্জে হাজী আব্দুস সালাম অটো ব্রিকসে দোয়া মাহফিল অনুষ্ঠিত কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যাকান্ডের সাথে জড়িত ৩জন আটক! নিহতের দাফন সম্পন্ন গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ সিলেটে স্কুলছাত্রী উদ্ধার, গ্রে প্তা র ছাব্বির রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা, ২৫৫ ইউরো জরিমানা ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ এআই ভিডিও নিয়ে ক্ষুব্ধ পরীমণি, বললেন ‘সোচ্চার হওয়া জরুরি’ ওটিটিতে ‘আইসক্রিম’ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ২৬ অক্টোবর জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী তথ্য না জানানোর কারণ জানতে সৌদিকে ফের চিঠি ‘সরকারের বার্তা এখানে অনেকটাই স্পষ্ট’, ইশরাকের পদত্যাগ প্রসঙ্গে মাহদী আমিন মসজিদে নববীতে এক মাসে ২ কোটির বেশি মুসল্লি-দর্শনার্থী ইতালিতেও বিক্ষোভ-সহিংসতা, মিলানে ৫০০ সেনা মোতায়েনের প্রস্তুতি সুদানে ধারাবাহিক ড্রোন হামলায় নিহত ১৬০ জনের বেশি কানাইঘাটে পূর্ব বিরোধের জের ধরে সিএনজি চালককে কুপিয়ে হত্যা গোয়াইনঘাটের১৩ নং বিছনাকান্দি ইউনিয়নে ঝারিখাল বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে বরাদ্দ চান এলাকাবাসী কোম্পানীগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী আশিক মিয়া ভোটের মাঠে চুনারুঘাটে বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক ৫ জনের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে: ডিআইজি জাহাঙ্গীর সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনের একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী: প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে দ্বিতীয়বারের মতো হলো কুমারী পূজা, ভক্তদের ঢল মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের জাফলং থেকে ছেড়ে আসা বাসে যা পেল পুলিশ এক পরিবর্তন নিয়ে ঢাকায় উইন্ডিজ রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর উদ্যোগের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর গুলিতে আহত টাইগার শ্রফ, ব্যান্ডেজ ও ড্রেসিং করা প্রথম ছবি প্রকাশ্যে আমি মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত : ইশরাক একদিনে গ্রেফতার ২ হাজার ৩৯৭, আহত প্রায় এক হাজার পুলিশ
যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পথে ভেনেজুয়েলা

যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পথে ভেনেজুয়েলা

ভেনেজুয়েলার সাথে দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন নিয়ে আলোচনা করতে দেশটি সফরে গেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। খবর, সিএনএন’র।

 

শনিবার (৩১ জানুয়ারি) ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে পৌঁছেছেন দেশটিতে নিযুক্ত মার্কিন প্রতিনিধি লরা ডগু ও কয়েকজন কর্মকর্তা। সোশ্যাল হ্যান্ডেল এক্স-এ (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন লরা।

 

 

ডোগু একজন অভিজ্ঞ কূটনীতিক যিনি পূর্বে হন্ডুরাস এবং নিকারাগুয়ায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন । তিনি বর্তমানে জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যানের বৈদেশিক নীতি উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

 

 

এদিন মার্কিন দলকে স্বাগত জানায় ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল। টেলিগ্রামে দেয়া এক পোস্টে তিনি জানান, দু’দেশের পারস্পারিক স্বার্থের ভিত্তিতে একটি কর্মপরিকল্পনা তৈরির উদ্দেশ্যে এই বৈঠকের আয়োজন।

 

 

মূলত, কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করা হবে দু’পক্ষের মতপার্থক্য। এক পোস্টে মার্কিন প্রতিনিধি লরা জানান, কারাকাসে কাজ শুরু করতে প্রস্তুত তিনি এবং তার প্রতিনিধিরা।

 

 

চলতি মাসের শুরুতে মাদুরোকে আটক করার পর, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় তার অবস্থান প্রতিষ্ঠা এবং সম্প্রসারণের চেষ্টা করছে। মাদুরোর ক্ষমতাচ্যুতির পর রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে তার প্রশাসন দেশ “চালবে” এবং এর তেল উৎপাদনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে।

 

 

উল্লেখ্য, গত বুধবার মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের এক শুনানিতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন যে ডোগু কারাকাস থেকে নেতৃত্ব দেবেন এবং যুক্তরাষ্ট্রই শিগগিরই ভেনেজুয়েলায় একটি কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠায় কাজ শুরু করবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com