রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
এমবাপ্পের জোড়া গোলে বড় জয় রিয়াল মাদ্রিদের অগোছালো এক নগরে বাস শাঁখের করাত অটোরিকশা, ২ বছরেই লাগামছাড়া যে শহর শুধু জায়গা নয়, অভ্যাসও ফুটপাথ দখলে মানুষ সড়কে সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা
জনগণের ভালোবাসা ও সমর্থনে বিজয়ী হয়েছি: এম এ মালিক

জনগণের ভালোবাসা ও সমর্থনে বিজয়ী হয়েছি: এম এ মালিক

Oplus_131072

নিজস্ব প্রতিবেদক :::: ২৭ ফেব্রুয়ারী ২০২৭ (শুক্রবার) সিলেট দক্ষিণ সুরমার সিলামে হযরত শাহ তৈয়ব ছয়লানী (রহ.) ইয়ুথ ফেডারেশন-এর উদ্যোগে কোরআনে খতম ও রমজানের তাৎপর্য শীর্ষক তাফসীর, আলাচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ মালিক। এর পূর্বে তিনি হযরত শাহ তৈয়ব ছয়লানী (রহ.) কবরস্থান জিয়ারত করেন। এলাকার সার্বিক উন্নয়ন, রাস্তাঘাট ও স্বাস্থ্যসেবার সম্প্রসারণে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনে বিজয়ী হয়েছি এবং সবসময় এলাকার প্রতিটি মানুষের পাশে থাকতে চাই। তিনি উল্লেখ করেন, সিলামমসহ আশপাশের প্রতিটি সেন্টারের উন্নয়নে কাজ করবেন ইনশাআল্লাহ।

 

 

 

 

এম এ মালিক বলেন, এলাকার রাস্তাঘাট উন্নয়ন ও সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি স্থানীয় হেলথ সেন্টারকে আরও বড় ও আধুনিক করার উদ্যোগ নেওয়া হবে, যাতে সাধারণ মানুষ সহজে স্বাস্থ্যসেবা পেতে পারেন। আগামী মাস থেকে নতুন কর্মসূচি বাস্তবায়নের কথাও জানান তিনি।

 

 

 

 

তিনি আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন। এজন্য তিনি উপস্থিত সুধীজন ও সাধারণ মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

 

 

 

 

অনুষ্ঠানের দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এম এ মালিক আয়োজক হযরত শাহ তৈয়ব ছয়লানী (রহ.) ইয়ুথ ফেডারেশনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

 

 

 

 

হযরত শাহ তৈয়ব ছয়লানী (রহ.) ইয়ুথ ফেডারেশন-এর উপদেষ্টা ফজলু মিয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তোরণ, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি আবেদ রাজা, সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোকসুদুল করিম নুহেল, সিলাম ৯নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক হেলাল আহমেদ, হযরত শাহ তৈয়ব ছয়লানী (রহ.) ইয়ুথ ফেডারেশন-এর সাধারণ সম্পাদক ইয়াসিন আহমেদ ফাহিম, নির্বাহী সভাপতি তানভীর হোসেন মাহাদী, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল হক রনি, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান সাব্বির, কোষাধ্যক্ষ লতিফুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মসহ অসংখ্য রোজাদার মুসুল্লি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com