সুনামগঞ্জপ্রতিনিধি ::::: সুনামগঞ্জের মধ্যনগরে সরকারি খাস জমি থেকে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে আব্দুল কাইয়ুম মজনু নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে।
মধ্যনগর উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম মজনু প্রায় ১ মাস ধরে উপজেলার চামরদানী ইউনিয়নের বিছড়া কান্দা নামক এলাকায় সরকারি খাস জমি থেকে এক্সেভেটর (ভেকু) মেশিন দিয়ে অবৈধভাবে প্রতিদিন লাখ-লাখ টাকার মাটি উত্তোলন করে তা আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছেন। তবে আব্দুল কাইয়ুম মজনু উপজেলা বিএনপির একজন প্রভাবশালী নেতা হওয়ায় তার এ ধরনের অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে কেউ প্রকাশ্যে কথা বলার সাহস পায়না। তাই তিনি গত এক মাস ধরে এভাবেই প্রকাশ্যে এ মাটি বাণিজ্যের কাজটি প্রশাসনের কোনো ধরনের বাধা ছাড়াই দেদারসে চালিয়ে যাচ্ছেন।
নাম প্রকাশ না করার শর্তে মধ্যনগর এলাকায় একজন প্রতিনিধি জানান, আব্দুল কাইয়ুম মজনু মধ্যনগর উপজেলা বিএনপির প্রভাবশালী ব্যক্তি হওয়ায় মাটি কেটে বিক্রি করছেন। তবে ওই মাটি বাণিজ্যের বন্ধের দাবি করছি।
স্থানীয় সচেতন মহল জানিয়েছে, এ ধরনের অবৈধ মাটি উত্তোলন বন্ধে দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে পরিবেশ ও কৃষি উভয় ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়বে। ঘটনাটি একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ তাদের।
এ বিষয়ে জানতে চাইলে, বিএনপি নেতা আব্দুল কাইয়ুম মজনু বলেন, এসব বিষয় না দেখলে হয়না। আমি নেত্রকোনা আমি এমপি সাব আসবে আপনার সাথে পরে কথা বলি।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল রায় বলেন, ‘ আমি খবর পাওয়া সাথে সাথে গত রাত থেকে মাটি কাটা বন্ধ করে দিয়েছি।
Leave a Reply