বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে উৎসব মূখর পরিবেশে প্রতিমা বিসর্জন কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যাকান্ডে থানায় মামলা! ৫ আসামীকে আদালতে প্রেরণ চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা কোম্পানীগঞ্জে হাজী আব্দুস সালাম অটো ব্রিকসে দোয়া মাহফিল অনুষ্ঠিত কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যাকান্ডের সাথে জড়িত ৩জন আটক! নিহতের দাফন সম্পন্ন গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ সিলেটে স্কুলছাত্রী উদ্ধার, গ্রে প্তা র ছাব্বির রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা, ২৫৫ ইউরো জরিমানা ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ এআই ভিডিও নিয়ে ক্ষুব্ধ পরীমণি, বললেন ‘সোচ্চার হওয়া জরুরি’ ওটিটিতে ‘আইসক্রিম’ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ২৬ অক্টোবর জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী তথ্য না জানানোর কারণ জানতে সৌদিকে ফের চিঠি ‘সরকারের বার্তা এখানে অনেকটাই স্পষ্ট’, ইশরাকের পদত্যাগ প্রসঙ্গে মাহদী আমিন মসজিদে নববীতে এক মাসে ২ কোটির বেশি মুসল্লি-দর্শনার্থী ইতালিতেও বিক্ষোভ-সহিংসতা, মিলানে ৫০০ সেনা মোতায়েনের প্রস্তুতি সুদানে ধারাবাহিক ড্রোন হামলায় নিহত ১৬০ জনের বেশি কানাইঘাটে পূর্ব বিরোধের জের ধরে সিএনজি চালককে কুপিয়ে হত্যা গোয়াইনঘাটের১৩ নং বিছনাকান্দি ইউনিয়নে ঝারিখাল বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে বরাদ্দ চান এলাকাবাসী কোম্পানীগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী আশিক মিয়া ভোটের মাঠে চুনারুঘাটে বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক ৫ জনের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে: ডিআইজি জাহাঙ্গীর সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনের একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী: প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে দ্বিতীয়বারের মতো হলো কুমারী পূজা, ভক্তদের ঢল মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের জাফলং থেকে ছেড়ে আসা বাসে যা পেল পুলিশ এক পরিবর্তন নিয়ে ঢাকায় উইন্ডিজ রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর উদ্যোগের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর
সুনামগঞ্জে ছু*রি*কা*ঘা*তে যুবদল নেতাসহ ৪জনের অবস্থা আ*শ*ঙ্কা*জ*ন*ক

সুনামগঞ্জে ছু*রি*কা*ঘা*তে যুবদল নেতাসহ ৪জনের অবস্থা আ*শ*ঙ্কা*জ*ন*ক

সুনামগঞ্জের শান্তিগঞ্জের বীরগাঁওয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে স্থানীয় ইউপি সদস্য জুবায়ের আহমদ ও তার ভাই যুবদল নেতা জাহিনসহ গুরুতর আহত ৩ জনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে পরিবার। গত তিনদিন ধরে তারা সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে জানিয়েছেন তারা।

 

জানা যায়, গত বুধবার বীরগাঁও গ্রামের কৃষ্ণতলা মাঠে মাহিন নামের এক কিশোরকে মারধোর করেন স্থানীয় বাজারের বিকাশ ব্যবসায়ী নাহিদ আহমদ ও তার বাবা সইফুর রহমান। এই ঘটনায় কিশোর মাহিনের স্বজনরা সন্ধ্যায় স্থানীয় পশ্চিমপাড়া বাজারে নাহিদের ব্যবসা প্রতিষ্ঠানে জিজ্ঞাসা করতে গেলে উভয়পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

 

এসময় বিকাশ ব্যবসায়ী নাহিদ ও তার লোকজন উপর্যুপরি ছুরিকাঘাত করলে স্থানীয় ইউপি সদস্য জুবায়ের আহমদ, তার ভাই ইউনিয়ন যুবদল নেতা জাহিন আহমদ, মুদি দোকানি তাহসিন ও দিহান নামের এক কিশোরাসহ ৪জন গুরুতর আহত হন।

 

স্থানীয়রা উদ্ধার করে আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে নিয়ে গেলে ধারালো ছুরিকাঘাতে যুবদলনেতা জাহিন, কিশোর তাহসিনের নাড়িভুঁড়ি বের হয়ে যাওয়ায় সংকটাপন্ন অবস্থায় তিনজনকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।

 

আহতদের পরিবার জানিয়েছে, যুবদল নেতা জাহিনসহ ৩ জনের শরীরের অস্ত্রপাচার সম্পন্ন হয়েছে। তবে শরীরের গুরুত্বপূর্ণ কিছু অঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনো তারা শঙ্কামুক্ত নন- বলে জানিয়েছেন আহতদের স্বজন দুলাল আহমদ। এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের পাশাপাশি ন্যায় বিচার প্রত্যাশা করেন তিনি।

 

এদিকে ঘটনাস্থলে তল্লাসী চালিয়ে বিদেশী একটি ধারালো ছুরি উদ্ধার করেছে পুলিশ। আলোচিত এই ঘটনায় ব্যবসায়ী নাহিদসহ ৪ জনকে আসামি করে শান্তিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকাতা ওলিউল্লাহ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com