বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, অংশ নিলেন ওসি সফিকুল ইসলাম খান ভোলাগঞ্জে পাথর উত্তোলনের সময় বালুচাপায় শ্রমিক নিহত স্থায়ী চাষাবাদের আওতায় ১৭ হাজার হেক্টর অনাবাদি জমি কোম্পানীগঞ্জ থানার ওসি সফিকুল ইসলাম খানের শুভেচ্ছা ও অভিনন্দন আগামী সপ্তাহেই খুলছে ভারতীয় ভিসা সিলেটে আজ শেষ হচ্ছে পুলিশের আল্টিমেটাম যারা দেশের স্বাধীনতা চায়নি তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: মন্ত্রী আরিফ কাজিরবাজারের মালিকানা পেল রাষ্ট্র, যা বললেন সিসিক প্রশাসক হামের প্রাদুর্ভাব ঠেকাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে: রিজভী পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্যে ক্ষেপলেন ইতালির প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ শুরু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র কৃষক কার্ড’ উদ্বোধনে টাঙ্গাইলে প্রধানমন্ত্রী নবব‌র্ষের শু‌ভেচ্ছা জানা‌লেন সুইডিশ রাষ্ট্রদূত আজ টাঙ্গাইলে যাচ্ছেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার আত্মপরিচয়ের অনন্য প্রতীক পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী নববর্ষে নিরাপত্তা ঝুঁকি নেই, তবু প্রস্তুত ‘স্পেশাল কমান্ডো ফোর্স’ নববর্ষে শোভাযাত্রায় সবুজ ও পরিচ্ছন্ন নগর গড়ার প্রত্যয় সিসিক প্রশাসকের বাঙালির প্রাণের উৎসব ” আজ নববর্ষ ছয়চিরি দিঘীর পাড়ে শুরু হচ্ছে দুই দিনব্যাপী চড়ক পূজা ও মেলা সিলেটে মন্ত্রীর পাশে বসা নিয়ে যুবদল নেতাদের হাতাহাতি, অনুষ্ঠান পন্ড প্রকল্পের সংখ্যার চেয়ে কাজের মানে বেশি গুরুত্ব দিতে হবে: শ্রমমন্ত্রী সিলেটে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে: বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী চুনারুঘাটে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার সিলেটে পহেলা বৈশাখের দিনে কেমন থাকবে আবহাওয়া? কাজিরবাজারের ‘মালিকানা’ পেলো সিটি করপোরেশন, পরিদর্শনে প্রশাসক সিলেটে মঙ্গলবারের মধ্যে ব্যাটারি রিকশার শো-রুম বন্ধের নির্দেশ অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টা, সিলেট সীমান্তে রোহিঙ্গা নাগ‌রিকসহ আটক ৪ স্বামীর অপেক্ষায় স্ত্রী: ঈদের তিন দিন পর রাগ করে বাড়ি ছাড়লেন স্বামী
সিলেটে মন্ত্রীর পাশে বসা নিয়ে যুবদল নেতাদের হাতাহাতি, অনুষ্ঠান পন্ড

সিলেটে মন্ত্রীর পাশে বসা নিয়ে যুবদল নেতাদের হাতাহাতি, অনুষ্ঠান পন্ড

সিলেটে মন্ত্রীর উপস্থিতিতে তার পাশের চেয়ারে বসা নিয়ে হাতাহাতিতে জড়িয়েছেন যুবদল নেতারা। এতে রাগ করে অনুষ্ঠান স্থল থেকে চলে আসেন প্রবাসীকল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ফলে পন্ড হয়ে যায় অনুষ্ঠান।

সোমবার বিকেলে সিলেটের গোয়াইনঘাটের রুস্তুমপুর ইউনিয়নের বীরমঙ্গল উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্বোধনী অনুষ্ঠানে এমন ঘটনা ঘটে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম, কর্মসংস্থান ও প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

জানা যায়, আরিফুল হক চৌধুরী অনুষ্ঠানস্থলে যাওয়ার পর তার পাশের চেয়ারে গিয়ে বসেন এক যুবদল নেতা। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় আরেক যুবদল নেতা। এনিয়ে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন দুই নেতা। একপর্যায়ে যা হাতাহাতিতে রূপ নেয়। এতে দুই নেতা পক্ষ নিয়ে আরও অনেকে যোগ দেন।

নিজের সামনেই নেতাকর্মীরা এমন মারামারিতে জড়িয়ে পড়ায় ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠান শেষ না করেই চলে আসেন প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এসময় পুলিশ পহরায় তাকে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে দেখা যায়। এতে পন্ড হয়ে যায় স্কলে ভবনের উদ্বোধনী অনুষ্ঠান। তবে পরে মন্ত্রী অন্য অনুষ্ঠানে যোগ দেন।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির বলেন, অনুষ্ঠানে একটা অনাকাঙ্খিত ঘটনা ঘটেছিলো। পরে মন্ত্রী মহোদয়ের নির্দেশে তাকে নিয়ে আমরা অনুষ্ঠানস্থল থেকে চলে আসি। তবে কিছুক্ষণ পরই পরিস্থিতি শান্ত হয়ে যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com