সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সিলেটের জেলা প্রশাসকের বি রু দ্ধে রাস্তায় ব্যবসায়ীরা ভাঙনের কবলে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী কেমন হবে পুলিশের পোশাক, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রবাসী ২০৮ জুলাই যোদ্ধাকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের প্রাণ গেল ৩ জনের, আ হ ত ৪ সিলেটে ৩২ ঘন্টায় পুলিশের কব্জায় ৪০ জন এপ্রিলে সিলেটের সড়কে ঝরল ১৫ প্রাণ কোম্পানীগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে ম্যাজিস্ট্রেটের উপর হা*ম*লা, আ হ ত ৫ নি হ ত বেড়ে ৯ ,সিলেটে ট্রাক ও পিকআপ সং ঘ র্ষে সিলেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলা, চারজনকে কারাদণ্ড সিলেটের জেলা প্রশাসকের বিরুদ্ধে এবার রাস্তায় ব্যবসায়ীরা সীমান্তের নীরবতা ভেঙে সক্রিয় চোরাচালান চক্র , রাত নামলেই বদলে যায় গোয়াইনঘাটের দমদমা এলাকা সিলেটে সড়কে প্রাণ হারানো মরদেহ বহনে অ্যাম্বুলেন্স সহায়তা দিল এসনিক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অভিনন্দন আজ প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প আজ মহান মে দিবস ঢাকা জেলার প্রথম নারী পুলিশ সুপার শামীমা পারভীন সুনামগঞ্জে এক মাত্র বোর ফসল হারিয়ে হাওরজুড়ে কৃষকের বোবাকান্না সংসদ ভবন পরিদর্শনে আসা নিজ কলেজের শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর সিলেটে হামে আরও ১ শিশুর মৃ ত্যু, উপসর্গ নিয়ে হাসপাতালে ৪৩ সিলেট র‌্যাবের কব্জায় ২, জ ব্দ ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য সিলেটে নৌ-ঘাট ইজারা নিয়ে বিআইডব্লিউটিএ হঠাৎ নমনীয় দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন মেঘ-ঢলের শঙ্কায় নির্ঘুম হাওড়পাড়ের কৃষক, সময়ের সঙ্গে দৌড়ে ধান কাটা তরুণদের স্বপ্নপূরণে সিলেটে ব্র্যাক ক্যারিয়ার হাবের ভিন্নধর্মী আয়োজন সিলেটে ঝড়ের তাণ্ডব: গাছ ভেঙে সিএনজি দুমড়ে-মুচড়ে, অল্পের জন্য রক্ষা কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, অংশ নিলেন ওসি সফিকুল ইসলাম খান ভোলাগঞ্জে পাথর উত্তোলনের সময় বালুচাপায় শ্রমিক নিহত স্থায়ী চাষাবাদের আওতায় ১৭ হাজার হেক্টর অনাবাদি জমি
সিলেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলা, চারজনকে কারাদণ্ড

সিলেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলা, চারজনকে কারাদণ্ড

সবসময় ডেস্ক :::সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের ইটপাটকেলের আঘাতে উপজেলা প্রশাসনের চার কর্মচারী আহত হয়েছেন।

 

 

রোববার রাত আটটার দিকে উপজেলার ধলাই ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ও পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু লুট ও হামলার ঘটনায় চারজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কোম্পানীগঞ্জের কলাবাড়ী এলাকার মো. তেরা মিয়া (৫৫), দক্ষিণ কলাবাড়ীর মো. মাসুক (৪৫), উত্তর কলাবাড়ীর মো. গিয়াস (৩০) ও পারুয়া মাঝপাড়া এলাকার মো. মিসছবাহ উদ্দিন (২০)।

 

 

 

অভিযান সূত্রে জানা গেছে, ধলাই ব্রিজের নিচে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়ার নেতৃত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারসহ প্রশাসনের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি ট্রাক্টর জব্দ করা হয়। ট্রাক্টর জব্দের পর বালু উত্তোলনের সঙ্গে জড়িত প্রায় ২০০ থেকে ৩০০ লোক একত্র হয়ে ভ্রাম্যমাণ আদালতের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। এ ঘটনায় চার কর্মচারী আহত হন। তবে ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) অক্ষত ছিলেন। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক সাজা দেওয়া হয়।

 

 

ইউএনও মোহাম্মদ রবিন মিয়া বলেন, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com