শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের চেষ্টা করব : মির্জা ফখরুল

এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের চেষ্টা করব : মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সকল স্তরে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
আজ মঙ্গলবার (০৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের একটি অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি।
মির্জা ফখরুল ইসলাম বলেন, সরকার চায় তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে। সেই লক্ষ্যেই আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব কটি ধাপের নির্বাচন শেষ করার সর্বোচ্চ চেষ্টা চালানো হবে।
ডিসিদের সঙ্গে আলোচনার বিষয়ে মির্জা ফখরুল জানান, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের অন্যতম শক্তিশালী স্তম্ভ। তৃণমূলের এই প্রতিষ্ঠানগুলো যত শক্তিশালী হবে, দেশের গণতন্ত্র ও রাষ্ট্রকাঠামো ততটাই সুসংহত হবে। সরকারের উন্নয়ন কর্মসূচিগুলো বাস্তবায়নে স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে জনগণকে সম্পৃক্ত করার জন্য তিনি জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান।
বিগত সরকারের সমালোচনা করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, গত ১৬ বছরে স্থানীয় সরকার খাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে, যার ফলে অবকাঠামোগত উন্নয়ন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে রাস্তাঘাট, পানি সরবরাহ ও প্রাথমিক শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে দুর্নীতির যে চিত্র সামনে এসেছে, তা মন্ত্রণালয় গুরুত্বের সঙ্গে তদন্ত করবে। ভবিষ্যতে যেন এই ধরনের অনিয়ম আর না ঘটে, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
মন্ত্রী আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত কর্মসূচিগুলো বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এই ধরনের মতবিনিময় সরকারের কর্মসূচিগুলোকে আরও গতিশীল করবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com