শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে  ফ্রি খতনা ক্যাম্পের উদ্বোধন আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ রায়হান হ ত্যা মা ম লা, সিলেট র‌্যাবের কব্জায় বিলাল সিলেটে যে কারণে লাখ টাকা জ রি মা না দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য আহবান ওসমানীনগরে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম হবিগঞ্জে চেয়ারম্যানের ‘পদ’ নিয়ে সংঘর্ষ সুনামগঞ্জ মেডিকেল কলেজে ক্লাস বর্জন, বিক্ষোভ জকিগঞ্জে সুরমা নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার আশারকান্দি ইউনিয়নের উন্নয়নে মাঠে সাংবাদিক শেখ লুৎফুর রহমান কোম্পানীগঞ্জে হত্যা মামলার দুই আসামিসহ তিনজন গ্রেফতার মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল সিলেট বড়লেখায় আ*সা*মি গ্রে প্তা র, আদালতে স্বীকারোক্তি পুশ-ইন ঠেকাতে সিলেট সীমান্তে যা করছে বিজিবি আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কোন দেশ থেকে দেখা যাবে পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বানকে মার্কিনিদের ‘সেকেলে স্বপ্ন’ বলছে উ. কোরিয়া ভোলাগঞ্জের সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা হবিগঞ্জে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত রামিসা হত্যাকাণ্ডের বিচার : আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ রামিসা হত্যা মামলার আপিল শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাণিজ্যমন্ত্রীর অসন্তোষ

জকিগঞ্জ প্রেসক্লাবে ফল উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত

জকিগঞ্জ প্রেসক্লাবে ফল উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত

সবসময় ডেস্ক :::জকিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ও ক্লাবের আজীবন সদস্য, যুক্তরাষ্ট্র প্রবাসী আবিদুর রহমানের সার্বিক সহযোগিতায় বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

 

 

বুধবার বিকেলে প্রেসক্লাবের নিজস্ব ভবন ডাকবাংলো সড়কস্থ হলরুমে এ উৎসবের আয়োজন করা হয়।

 

 

প্রেসক্লাব সভাপতি এখলাছুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এনামুল হক মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান।

 

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জকিগঞ্জ প্রেসক্লাব গণমানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সমাজসেবী আবিদুর রহমান একজন দানশীল ব্যক্তি হিসেবে অসহায় মানুষের কল্যাণে নীরবে কাজ করে যাচ্ছেন।

 

 

তিনি আরও বলেন, স্থানীয়ভাবে ফল উৎপাদন বৃদ্ধি পেলে তা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে। এ খাতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি জানান, জকিগঞ্জের নদী ভাঙন রোধসহ বিভিন্ন সমস্যা সমাধানে কাজ চলমান রয়েছে। আসন্ন বর্ষা মৌসুমে বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোশাহিদ আহমদ কামালী, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমদ, ওসি (তদন্ত) সুজন মিয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল খায়ের চৌধুরী, মাধ্যমিক শিক্ষক সমিতি সিলেট জেলা সভাপতি কুতুব উদ্দিন, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন, জামে মসজিদের সভাপতি মোস্তাক আহমদ, প্রধান শিক্ষক সালাউদ্দিন ও শিক্ষক কবির আহমদ।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান তাঁর বক্তব্যে বলেন, স্থানীয়ভাবে ফল উৎপাদনে আগ্রহীদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যায়ক্রমে সম্মাননা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

 

 

তিনি আরও বলেন, জকিগঞ্জ প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকরা বস্তুনিষ্ঠতা বজায় রেখে সংবাদ পরিবেশন করছেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সমবায় কর্মকর্তা ফখরুল ইসলাম, প্রভাষক মো. মনোয়ার হোসেন, প্রভাষক রফিকুল ইসলাম সোহেল, প্রধান শিক্ষক অসীম ভৌমিক, প্রধান শিক্ষক আব্দুল হামিদ, প্রধান শিক্ষক কামরুজ্জামান, সংগঠক খায়রুল ইসলাম ও আব্দুল আহাদ।

 

 

প্রেসক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শ্রীকান্ত পাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আলম লস্কর, সহ-সাধারণ সম্পাদক মাসুদ তরফদার, কোষাধ্যক্ষ কেএম মামুন, প্রাক্তন কোষাধ্যক্ষ আল হাছিব তাপাদার, অফিস সম্পাদক ওমর ফারুক, প্রচার সম্পাদক ইউনুছ আলী এবং ক্রীড়া সম্পাদক আবু বক্কর ফয়সলসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

 

 

অনুষ্ঠান শেষে অসহায় মানুষের মধ্যে ফলমূল বিতরণ করা হয়। পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

 

এদিকে, একইদিন বিকেল ৩টায় জকিগঞ্জ প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রেসক্লাবের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং উপজেলা সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি এখলাছুর রহমান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com