বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কে চলন্ত ট্রাকে ডাকাতি সিলেট ও সুনামগঞ্জের পাথর কোয়ারি ‘সীমিত আকারে’ চালুর উদ্যোগ সিলেটে পরিবহণ শ্রমিকদের সং ঘ র্ষে র ঘটনায় প্রাণ গেল আরেক শ্রমিকের হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর হাওর থেকে কৃষকের ম*র*দেহ উদ্ধার সিকৃবি’র নবনিযুক্ত সিন্ডিকেট সদস্যবৃন্দকে অভিনন্দন কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ আ ট ক ২ যে কারণে ২৯ জনের নামে মা ম লা ,সিলেটে বিশ্ব মঞ্চে নাজিফা তুষি মেট গালায় আলিয়া ভাটকে ঘিরে বিভ্রান্তি মেসিকে বাদ দিয়েই আর্জেন্টিনার একাদশ ফাইনাল নিশ্চিতের পর পিএসজি সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ বায়ার্নকে রুখে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি সাংবাদিকদের নিয়ে যা বললেন তাহেরী সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও ১৭৪ বাংলাদেশি দেশে এলো জ্বালানি তেলের বড় চালান হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে ওরস শুরু সিলেটে বজ্রসহ বৃষ্টি ও ঝড়ের আভাস আজ ঢাকার সভায় সিদ্ধান্ত হবে ,সিলেটের পাথর কোয়ারি কী চালু হচ্ছে? সিলেটের কিশোর-কিশোরী গোপনে বিয়ে করতে গিয়ে পুলিশ হেফাজতে যুবদল নেতা সাজাই’র জন্মদিন পালন কঠোর পুলিশ, ২১ হকার আ ট ক ,সিলেটে এবার লঞ্চের ভাড়াও বাড়লো তৌহিদ আফ্রিদির জামিন বহাল পিএসজিকে কাঁদিয়ে অর্ধযুগের অপেক্ষা ঘোচাতে পারবে বায়ার্ন? খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি এনামুল হক সুজনকে যুবদলের কমিটি থেকে বহিষ্কার সংস্কার না হলে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হবে, এদেশে আবারও গণঅভ্যুত্থান হবে: সিলেটে শিশির মনির শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক ওসমানীনগরে সোয়া কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১
তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

রাজধানীর মোহাম্মদপুরে গত জুলাইয়ের গণঅভ্যুত্থানে ৯ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ গুরুত্বপূর্ণ আদেশ আসতে যাচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি-না, তা আজ নির্ধারণ করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (৭ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেবেন।
গত বছরের ১৮ ও ১৯ জুলাই মোহাম্মদপুর এলাকায় আন্দোলন চলাকালীন ৯ জন নিহতের ঘটনায় প্রসিকিউশন পক্ষ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়। গত ২৬ এপ্রিল এ বিষয়ে দীর্ঘ শুনানি শেষ হয়। প্রসিকিউটর গাজী এমএইচ তামিম শুনানিতে দাবি করেন, তাদের কাছে ভিডিও ফুটেজ ও কল রেকর্ডসহ পর্যাপ্ত তথ্য-প্রমাণ রয়েছে। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শেখ ফজলে নূর তাপসের ফোনালাপের বিষয়টিও শুনানিতে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
এ মামলায় অভিযুক্তদের মধ্যে বর্তমানে চারজন কারাগারে আছেন। তারা হলেন- নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোহাম্মদপুর থানার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।
অন্যদিকে, তাপস ও নানক ছাড়াও পলাতক আসামিদের তালিকায় রয়েছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এবং কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্ট্রন।
শুনানি চলাকালে আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগের বিরোধিতা করেন। তাদের দাবি, এই ঘটনাগুলো মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে না এবং প্রচলিত আইনেই এর বিচার সম্ভব। তাই তারা আসামিদের মামলা থেকে অব্যাহতির আবেদন জানান। তবে প্রসিকিউশন পক্ষ সব যুক্তি খণ্ডন করে অভিযোগ গঠনের পক্ষে অনড় থাকে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত আজকের দিনটি আদেশের জন্য ধার্য করেছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com