শনিবার, ১৩ Jun ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সিএনজি শ্রমিক ইউনিয়ন হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের অনিয়ম, দুর্নীতির অভিযোগে স্মারকলিপি প্রদান হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে  ফ্রি খতনা ক্যাম্পের উদ্বোধন আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ রায়হান হ ত্যা মা ম লা, সিলেট র‌্যাবের কব্জায় বিলাল সিলেটে যে কারণে লাখ টাকা জ রি মা না দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য আহবান ওসমানীনগরে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম হবিগঞ্জে চেয়ারম্যানের ‘পদ’ নিয়ে সংঘর্ষ সুনামগঞ্জ মেডিকেল কলেজে ক্লাস বর্জন, বিক্ষোভ জকিগঞ্জে সুরমা নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার আশারকান্দি ইউনিয়নের উন্নয়নে মাঠে সাংবাদিক শেখ লুৎফুর রহমান কোম্পানীগঞ্জে হত্যা মামলার দুই আসামিসহ তিনজন গ্রেফতার মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল সিলেট বড়লেখায় আ*সা*মি গ্রে প্তা র, আদালতে স্বীকারোক্তি পুশ-ইন ঠেকাতে সিলেট সীমান্তে যা করছে বিজিবি আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কোন দেশ থেকে দেখা যাবে পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বানকে মার্কিনিদের ‘সেকেলে স্বপ্ন’ বলছে উ. কোরিয়া ভোলাগঞ্জের সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা হবিগঞ্জে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত রামিসা হত্যাকাণ্ডের বিচার : আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ রামিসা হত্যা মামলার আপিল শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভূমিকম্পে কাঁপল দেশ

ভূমিকম্পে কাঁপল দেশ

দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (৯ মে) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর ও ময়মনসিংহসহ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় এই কম্পন টের পাওয়া যায়।
যদিও কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোথাও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আকস্মিক এই ঝাঁকুনিতে জনমনে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক স্থানে বহুতল ভবনের বাসিন্দারা দ্রুত নিচে নেমে খোলা জায়গায় আশ্রয় নেন।
আন্তর্জাতিক বিভিন্ন ভূতাত্ত্বিক সংস্থার তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভারতের আসাম রাজ্যের বিলাসিপাড়া। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪.৫।
অন্যদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই মাত্রা ৪.৪ বলে উল্লেখ করেছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প বিজ্ঞান কেন্দ্রের দেওয়া তথ্যমতে, ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল তুলনামূলক কম। এই স্বল্প গভীরতার কারণেই বাংলাদেশ ও ভারতের সীমান্ত সংলগ্ন জেলাগুলোতে কম্পনটি বেশ স্পষ্ট ও তীব্রভাবে অনুভূত হয়েছে।
ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তরবঙ্গের বাসিন্দারা তাদের অভিজ্ঞতার কথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করতে থাকেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আবহাওয়া ও ভূমিকম্প বিশেষজ্ঞরা জানিয়েছেন, হিমালয় পাদদেশীয় অঞ্চলে ভৌগোলিক অবস্থানের কারণে এসব এলাকা ভূমিকম্পের ক্ষেত্রে অত্যন্ত সংবেদনশীল। তবে এবারের কম্পনটি মাঝারি মাত্রার নিচে থাকায় জানমালের বড় কোনো ক্ষতি হয়নি। এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছিল যে, ভূমিকম্প মোকাবিলায় দেশে প্রায় ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের একটি খসড়া তালিকা প্রস্তুত করা হয়েছে।
উল্লেখ্য, গত কয়েক মাসে উত্তর ও পূর্বাঞ্চলে একাধিকবার এ ধরনের মৃদু থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবারের এই ভূ-কম্পনের পর উত্তরাঞ্চলের কোথাও কোনো ফাটল বা ধসের খবর পাওয়া যায়নি। তবুও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সতর্কবার্তা পৌঁছাতে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আপাতত জনজীবন স্বাভাবিক থাকলেও পরবর্তী কোনো পরাঘাত বা ‘আফটার শক’ হতে পারে কি না, সেদিকে নজর রাখছেন বিশেষজ্ঞরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com