বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
এনসিপি সিলেট মহানগরে যোগদান করলেন অর্ধশতাধিক নেতাকর্মী সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ২৮ গ্রেপ্তার ১ ,বড়লেখায় এক কেজি গাঁজাসহ সিলেটে শিশু ফাহিমা হ ত্যা, ‘চাচা’ জাকির গ্রে ফ তা র সিসিক’র সাত স্বাস্থ্যকেন্দ্র এখন মন্ত্রণালয়ের সিলেটের যে হাসপাতাল চালুর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মুসলিম হত্যার প্রতিবাদে সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত সৌদিতে পৌঁছেছেন ৫১ হাজার ৫৮১ বাংলাদেশি হজযাত্রী কন্যাশিশুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে আপোস না করার নির্দেশ প্রধানমন্ত্রীর সিলেট জেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আসছে ভারতীয় গরু, লোকসানে খামারিরা সিলেট-ঢাকা রুটে চালু হবে বিশেষ ট্রেন, সুখবর দিলেন মন্ত্রী এবার কুরবানির পশুর চামড়া সংগ্রহ করবে না সিলেটের কওমি মাদরাসাগুলো নতুন কুঁড়ি স্পোর্টস অনুর্ধ্ব-১৪ বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন বিশ্বনাথ উপজেলা টিলাগড়ে শাপলা ভয়েজ আন্ত: ৪র্থ ইন্ডোর ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সিলেটের কেওয়াছড়া থেকে আ ট ক জুবের জৈন্তাপুরে মেডিকেল রিপ্রেজেনটিভদের মানববন্ধন রাতারগুলে গ্রামীণ নাগরিক সভা বাস্তু সংকটাপন্ন এলাকা ঘোষণার দাবি সুনামগঞ্জে রাতের আঁধারে কাটা হয়েছে বাঁধ, ফসল তলিয়ে যাওয়ার শঙ্কা নির্মূল ঘোষিত দেশ হয়েও হামের সংক্রমণ হঠাৎ বেড়েছে জাপানে ইসরায়েলের হামলায় আরও ৩৯ জন নিহত : লেবানন হলিউডে পা রাখলেন দিশা পাটানি দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ পারিবারিক বিরোধে শিশুকে ‘তুলে নেওয়ার চেষ্টা’, পুলিশ ফাঁড়িতে ‘হামলা’ প্রতিমন্ত্রীর সফরের দিনেও সিলেটে ট্রেনের সিডিউল বিপর্যয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের সিলেটের দুই নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে মায়ের হত্যাকারীদের গ্রেফতার ও পিবিআই পরিদর্শকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন মৌলভীবাজারে ৩০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ১
এনসিপি সিলেট মহানগরে যোগদান করলেন অর্ধশতাধিক নেতাকর্মী

এনসিপি সিলেট মহানগরে যোগদান করলেন অর্ধশতাধিক নেতাকর্মী


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিলেট মহানগরের বিভিন্ন ইউনিটে অর্ধশতাধিক নেতাকর্মী যোগদান করেছেন। এ উপলক্ষ্যে মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় মহানগর এনসিপি কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর এনসিপির আহ্বায়ক ও আগামী সিসিক নির্বাচনে মেয়র প্রার্থী অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল।

দলীয় সূত্রে জানা গেছে, এ অনুষ্ঠানে সিলেট মহানগরের দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা কমিটি গঠন করা হয়েছে।

এর আগে কোতোয়ালি, জালালাবাদ, এয়ারপোর্ট ও শাহপরাণ থানা কমিটি ঘোষণা করা হয়। এই কার্যক্রমের মধ্যদিয়ে তৃণমূলকে শক্তিশালী করার পথে হাঁটছে সিলেট মহানগর এনসিপি।

মঙ্গলবারের যোগদান ও দুই থানা কমিটি গঠনের অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর এনসিপির সদস্যসচিব মো. কিবরিয়া সরওয়ার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগরের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বুস্তান চৌধুরী, যুগ্ম-আহ্বায়ক আতাউর রহমান আতা, যুগ্ম-আহ্বায়ক মো. নিজাম উদ্দিন, যুগ্ম-সদস্যসচিব তাসনিয়া আক্তার লুবনা, সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া, সদস্য তাহমিনা বেগম, ছাত্রশক্তি মহানগরের মোহাম্মদ লাহিন তালুকদার ও জিয়াদ উল ইসলাম।

এছাড়া কোতোয়ালি থানা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে নব-যোগদানকারীদের মধ্য থেকে কয়েকজন বক্তব্য রাখেন। বক্তব্যে তারা এনসিপির আদর্শে উদ্বুদ্ধ হয়ে দলকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন মহানগর এনসিপি নেতৃবৃন্দ।

সবশেষে সভাপতির বক্তব্যে মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

তিনি উপস্থিত সকল নেতাকর্মীকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।  প্রেস বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com