সোমবার, ১৫ Jun ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সিএনজি শ্রমিক ইউনিয়ন হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের অনিয়ম, দুর্নীতির অভিযোগে স্মারকলিপি প্রদান হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে  ফ্রি খতনা ক্যাম্পের উদ্বোধন আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ রায়হান হ ত্যা মা ম লা, সিলেট র‌্যাবের কব্জায় বিলাল সিলেটে যে কারণে লাখ টাকা জ রি মা না দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য আহবান ওসমানীনগরে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম হবিগঞ্জে চেয়ারম্যানের ‘পদ’ নিয়ে সংঘর্ষ সুনামগঞ্জ মেডিকেল কলেজে ক্লাস বর্জন, বিক্ষোভ জকিগঞ্জে সুরমা নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার আশারকান্দি ইউনিয়নের উন্নয়নে মাঠে সাংবাদিক শেখ লুৎফুর রহমান কোম্পানীগঞ্জে হত্যা মামলার দুই আসামিসহ তিনজন গ্রেফতার মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল সিলেট বড়লেখায় আ*সা*মি গ্রে প্তা র, আদালতে স্বীকারোক্তি পুশ-ইন ঠেকাতে সিলেট সীমান্তে যা করছে বিজিবি আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কোন দেশ থেকে দেখা যাবে পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বানকে মার্কিনিদের ‘সেকেলে স্বপ্ন’ বলছে উ. কোরিয়া ভোলাগঞ্জের সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা হবিগঞ্জে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত রামিসা হত্যাকাণ্ডের বিচার : আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ রামিসা হত্যা মামলার আপিল শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

যুবদলের কেন্দ্রীয় কমিটি গঠনের তোড়জোড়

যুবদলের কেন্দ্রীয় কমিটি গঠনের তোড়জোড়

দলীয় কার্যক্রম গতিশীল রাখা ও তৃণমূল পর্যায়ে তা জোরদার করতে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কমিটি পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে বিএনপি। এর অংশ হিসেবে জাতীয়তাবাদী যুবদলের নতুন কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। বিএনপির ৭ম জাতীয় কাউন্সিলের আগেই কেন্দ্রীয় কমিটিসহ ঢাকা মহানগরের দুইটি কমিটি ঘোষণা করা হবে- এমন আলোচনা চলছে। কাঙ্ক্ষিত পদ পেতে ইতোমধ্যে তদবির শুরু করে দিয়েছেন পদপ্রত্যাশী নেতারা। অনেকেই বিগত দিনে আন্দোলন সংগ্রামে তাদের ভূমিকার কথা নানাভাবে বিএনপি হাইকমান্ডসহ নীতিনির্ধারকদের কাছে তুলে ধরার চেষ্টা করছেন।

যুবদল নেতারা বলছেন, ২০২৪ সালের ৯ জুলাই যুবদলের ঘোষিত আংশিক কমিটিতে সভাপতি হন আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক হন নুরুল ইসলাম নয়ন। সাত সদস্যের এই কমিটিতে মুন্নার একক সিদ্ধান্তে সংগঠন পরিচালিত হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নুরুল ইসলাম নয়ন সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এই প্রবণতা আরও বেড়েছে।

সংগঠনের নেতাকর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কমিটি পূর্ণাঙ্গ না করায় পদ প্রত্যাশী নেতারা শীর্ষ নেতার কাছে এক ধরনের জিম্মি হয়ে আছেন। কিছু হলেই পদ-পদবি থেকে ছিটকে পড়ার আশঙ্কায় সবকিছু মেনে চলেন তারা। ৫ আগস্ট পরবর্তী সময়ে বাছ বিচার ছাড়াই সারাদেশে নেতাকর্মীদের বহিষ্কার, দলে ফিরিয়ে আনা, সংগঠনের সাবেক নেতাদের তোয়াক্কা না করা, সম্মান না দেওয়ার মতো অনেক বিব্রতকর ঘটনা ঘটছে যুবদলের ভেতরে।

 

অপরদিকে, যখন যুবদলের নতুন কমিটি গঠনের জোরালো দাবি উঠেছে, সেই সময়ে বর্তমান নেতৃত্ব কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করার জন্য উঠে পড়ে লেগেছে। ইতোমধ্যে হাইকমান্ডের কাছে ১৫১ ও ২৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের জন্য জমা দিলেও, সেটিকে ‘মাইম্যান’ কমিটি হিসেবে উল্লেখ করছেন অনেকেই। সেখানে অনেক ত্যাগী ও যোগ্যদের স্থান দেওয়া হয়নি- এমন অভিযোগ তুলে নতুন নেতৃত্বে যুবদলের পুনর্গঠনের দাবি জোরালো হয়েছে। নতুন কমিটি গঠিত হলে বর্তমান কমিটির ‘সুপার ফাইভে’ থাকা নেতাদের নতুন কমিটিতে থাকা, না থাকা নিয়েও গুঞ্জন রয়েছে।
বিএনপি সূত্রে জানা গেছে, কমিটি পূর্ণাঙ্গ করার প্রস্তাব জমা দেওয়া হলেও তা স্থগিত করে রেখেছেন হাই কমান্ড। যোগ্য, ত্যাগী এবং তরুণদের হাতে অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্ব দিতে চাচ্ছেন তিনি। তেমনটি হলে আগামীতে নেতৃত্বের সুযোগ পাবেন বিগত দিনের বঞ্চিতরা। এতে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো গতি পাবে।
যুবদলের একাধিক নেতাকর্মী সময়ের আলোকে বলেন, ‘একসময়ের সবচেয়ে শক্তিশালী সংগঠন যুবদল এখন মৃত প্রায়। এই সংগঠনে এখন হেভিওয়েট কোনও নেতা নেই। নেই কোনও কমিটি ও কার্যক্রম। সংগঠনের সাংগঠনিক দুর্বলতা আগামীতে আরও প্রকট হতে পারে। যার নেতিবাচক প্রভাব পুরো বিএনপিকে বহন করতে হবে। এজন্য যত দ্রুত সম্ভব সংগঠনকে নতুন নেতৃত্বের মাধ্যমে ঢেলে সাজানোর বিকল্প নেই।’
গোলাম মাওলা শাহীন সময়ের আলোকে বলেন, ‘জ্ঞান হওয়ার পর থেকে বিএনপির আদর্শকে লালন করে আসছি। দলও আমাকে পরিচিতি দিয়েছে, সম্মান দিয়েছে। এখন দলের যেমন সুদিন এসেছে, তেমনই অনেক চ্যালেঞ্জও রয়েছে। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের নেতা যার উপর ভরসা করবেন, তাকেই সামনে আনবেন। আমরা তার সিদ্ধান্তকেই যথার্থ মনে করে আগামী দিনে পথ চলতে চাই।’
মাহবুবুল হাসান পিংকু সময়ের আলোকে বলেন, ‘দলের চেয়াম্যান তারেক রহমান ‍যদি আমাকে যোগ্য মনে করে নেতৃত্বে আনেন, তাহলে সারাদেশে যুবদলকে আরও সংগঠিত ও গতিশীল করতে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে।’
কামরুজ্জামান দুলাল সময়ের আলোকে বলেন, ‘বর্তমান পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দেশের কেন্দ্র থেকে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা জাতায়তাবাদী যুবদলের সকল পর্যায়ে নতুন নেতৃত্ব প্রত্যাশা করে।’
তৃণমূল নেতাকর্মীরা মনে করে, দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপি চেয়ারম্যান সকল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে কাজ করেছেন। তিনি জানেন, কাদের নেতৃত্বে আনলে যুবদল আবার শক্তিশালী হবে। কাদের হাতে যুবদল গেলে হাসিনা পরবর্তি যে বদনাম অর্জন করেছে, সেখান থেকে বেড়িয়ে আসতে পারবে।
ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ সময়ের আলোকে বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করেছি। দলের অভিভাবক তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিবেন নেতাকর্মীদের সাথে নিয়ে তা যথাযথভাবে পালন করব।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সময়ের আলোকে বলেন, ‘সারা দেশে দলের সাংগঠনিক কার্যক্রম চলছে, কোথাও সম্মেলনের প্রস্তুতি চলছে। যেসব কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে, সেগুলো এক এক করে দেওয়া হবে। সেখানে ত্যাগী ও পরীক্ষিতরা স্থান পাবেন। দলের আগামী কাউন্সিলের আগেই কমিটিগুলো পুনর্গঠন করা হবে।’
নতুন কমিটির শীর্ষ দুই পদে আলোচনায় আছেন, যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান, সাবেক ১ম যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন, সাবেক সহ সভাপতি রুহুল আমিন আকিল, মাহবুবুল হাসান পিংকু, দীপু সরকার, কামরুজ্জামান দুলাল, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম। সংগঠনের সুপার টু পদে সবচেয়ে বেশি আলোচনায় আছেন সংগঠনের সাবেক যুগ্ম সম্পাদক গোলাম মাওলা শাহীন। ২৮ অক্টোবরের আন্দোলন থেকে শুরু করে জুলাই-আগষ্টের আন্দোলনে তার ভূমিকার কারণে দলের চেয়ারম্যান তারেক রহমানের গুডবুকে আছেন তিনি। এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ মামুন, সাইদ ইকবাল টিটু, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাবেক সহ-শিল্প বিষয়ক সম্পাদক আসাদুল আলম টিটু, যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল, দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, সাবেক ছাত্রনেতা ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল, কাজী রওনকুল ইসলাম শ্রাবণও রয়েছেন আলোচনায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com