বুধবার, ২২ Jul ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
এসএমপিতে নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম সুনামগঞ্জে বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল, সুরমার পানি বিপদসীমায় হরমুজে নতুন বিস্ফোরণ, টানা ১০ম রাত পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান মৌলভীবাজারে জীবনের ঝুঁকি নিয়ে টিলায় বসবাস হুমায়ূন আহমেদের স্মৃতির কাছে… সকালে নাশতা না খাওয়ার অভ্যাস নারীদের যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ লিটনের বিরুদ্ধে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন শাকিব ফারিয়ার নতুন মিশন সিলেটে এক দিনে ডেঙ্গু শনাক্ত পাঁচজনের, হাসপাতালে ভর্তি ৬ এমপি কামরুলের উদ্যোগে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে নৌকা বিতরণ হজযাত্রীদের বিমান ভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনার মাঝেই বিশ্ববাজারে কমল তেলের দাম কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প আর্জেন্টিনা গোল খাওয়ার পর খুশিতে মাটিতে লুটিয়ে পড়েন ব্রাজিল তারকা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৪ বার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে ব্রাজিল মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর, কেমন আছেন শিক্ষার্থী-শিক্ষকরা রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ বিভাগীয় সমাবেশ সফল করতে সিলেটে জামায়াতের প্রছার মিছিল হামহামে আ ট কে পড়া শিক্ষার্থীদের উদ্ধার সিলেটের সেইফওয়ে হাসপাতাল সিলগালা রুবেল আহমদের পিতৃবিয়োগে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক সিলেটে যে মা*ম*লা*য় কাউন্সিলর জাহাঙ্গীরের ভাতিজা কা রা গা রে আটকে গেল বিয়ে এখন কি করবেন পরীমনি! বিজিবিকে আরো পেশাদার ও সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে সিলেটে নদ-নদীর পানি বাড়ছে মৌলভীবাজারের বন্যায় প্রায় ৮০ কোটি টাকার ক্ষতি, পুনর্বাসনের দাবি ক্ষতিগ্রস্তদের সিলেটে ৬ ঘন্টায় পুলিশের জালে অর্ধশত সিলেটে টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

শাহজালাল-শাহপরান মাজার ইস্যুর পরই বদলি: প্রশ্নের মুখে ডিসি সারওয়ার আলমের অধ্যায়

শাহজালাল-শাহপরান মাজার ইস্যুর পরই বদলি: প্রশ্নের মুখে ডিসি সারওয়ার আলমের অধ্যায়

Oplus_131072

পারভেজ আহমদ ::::সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে আকস্মিকভাবে প্রত্যাহার করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে মাঠ প্রশাসন থেকে সরিয়ে উপসচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে। সাম্প্রতিক সময়ে শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) মাজারের ব্যবস্থাপনা নিয়ে তার নেওয়া পদক্ষেপ ঘিরে ব্যাপক বিতর্ক ও উত্তেজনার মধ্যেই এ সিদ্ধান্ত এলো।

রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব জেতী প্রু।

সাদাপাথর লুটপাট-সংক্রান্ত আলোচিত ঘটনার পর সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব পান মো. সারওয়ার আলম। দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন কর্মকাণ্ডের কারণে তিনি একাধিকবার আলোচনায় এলেও সাম্প্রতিক সময়ে মাজারকেন্দ্রিক পদক্ষেপের কারণে সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েন।

 

গত ১৮ জুন জেলা প্রশাসনের উদ্যোগে হযরত শাহজালাল (রহ.) দরগাহর আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করার কথা বলে পুরোনো দানবাক্স ও তিনটি দানের ডেগ সিলগালা করা হয়। একই সঙ্গে নতুন দানবাক্স স্থাপন এবং নিরাপত্তার জন্য আনসার সদস্য মোতায়েন করা হয়। প্রশাসনের এই আকস্মিক পদক্ষেপে মাজার সংশ্লিষ্ট ব্যক্তি, খাদেম ও ভক্তদের একাংশের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।

 

এর একদিন পর, ১৯ জুন, ডিসি সারওয়ার আলম শাহপরান (রহ.) মাজার পরিদর্শনে গিয়ে জুমার নামাজের আগে বক্তব্য দেন। তিনি মাজারের আয়-ব্যয়ের হিসাব স্বচ্ছ করার আহ্বান জানান এবং মাজার এলাকায় মাদক ও গাঁজার আসর বন্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন। পাশাপাশি মাজারকেন্দ্রিক একটি ‘মাস্টারপ্ল্যান’ বাস্তবায়নের কথাও জানান। তার এসব বক্তব্য ও পদক্ষেপ ধর্মীয়ভাবে সংবেদনশীল এই প্রতিষ্ঠানগুলোতে প্রশাসনিক হস্তক্ষেপের প্রশ্নে নতুন বিতর্কের জন্ম দেয়।

 

তবে সমালোচকরা বলছেন, আলোচিত অনেক বিষয়ে উচ্চকণ্ঠ হলেও বাস্তবায়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি দেখাতে পারেননি সারওয়ার আলম।

 

সাদাপাথর লুটের ঘটনার তদন্তের অগ্রগতি এখনও জনসম্মুখে আসেনি। একইভাবে সিলেট-ঢাকা মহাসড়কের সিলেট অংশের জমি অধিগ্রহণ নিয়েও তার দেওয়া একাধিক আশ্বাস বাস্তবায়িত হয়নি। গত বছরের সেপ্টেম্বরে তিনি ঘোষণা দিয়েছিলেন, দুই থেকে তিন মাসের মধ্যে জমি অধিগ্রহণের কাজ শেষ হবে। কিন্তু প্রায় নয় মাস পেরিয়ে গেলেও প্রকল্পটির দৃশ্যমান অগ্রগতি হয়নি।

 

এছাড়া ভূমিকম্পের পর ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ, ফুটপাত দখলমুক্ত করা, হকার উচ্ছেদসহ বিভিন্ন বিষয়ে প্রশাসনের জোরালো ঘোষণার পরও কার্যকর পদক্ষেপ নিয়ে প্রশ্ন রয়েছে।

 

পর্যবেক্ষকদের মতে, একদিকে মাজার ব্যবস্থাপনা নিয়ে নজিরবিহীন প্রশাসনিক উদ্যোগ, অন্যদিকে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা গুরুত্বপূর্ণ উন্নয়ন ও প্রশাসনিক কাজ এই দুই বাস্তবতার মাঝেই আকস্মিকভাবে প্রত্যাহার করা হলো সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে। তার এই প্রত্যাহারের পেছনে প্রকৃত কারণ কী, তা নিয়ে এখন সিলেটজুড়ে চলছে নানা আলোচনা ও জল্পনা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com