সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে কঠোর নিরাপত্তা, মাঠে এসএমপির ১২০০ সদস্য সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে ফ তা র অর্ধশত দুদকের তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সিলেটে বাসায় গিয়ে পে/টা/নো ছাত্রলীগ নেতাকে গ্রে প্তা রের আশ্বাস এমপি লুনার নারীদের গোসলের ভিডিও ধারণ, সংঘর্ষে আহত অর্ধশত দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : জোনায়েদ সাকি চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততা, ২৪০ নগরিকের সম্পত্তি জব্দ করল ইরান মঙ্গলবার সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল র‌্যাবের কব্জায় মোল্যা, সিলেটে উদ্ধার কলেজ ছাত্রী শাবিতে নারী শিক্ষার্থীকে উ/ত্ত্য/ক্ত, বহিরাগত আ ট ক সিলেটের সেই মাদ্রাসা শিক্ষকের অ*প*কর্মে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকারে সিলেটে চারজনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি শতাধিক মৌলভীবাজারে ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ৩ শাবিতে ৭৯ কোটি টাকার দুই ভবনে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ MOTM পুরস্কার ডেভিড রায়াকে দিয়ে দিলেন ব্রুনো! নতুন ব্র্যান্ড এমবাপ্পের গোল উদযাপন! ডিসেম্বরেই মিমির সুখবর! এমবাপ্পের জোড়া গোলে বড় জয় রিয়াল মাদ্রিদের অগোছালো এক নগরে বাস শাঁখের করাত অটোরিকশা, ২ বছরেই লাগামছাড়া যে শহর শুধু জায়গা নয়, অভ্যাসও ফুটপাথ দখলে মানুষ সড়কে সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার
উজানের ঢলের নিচে ‌’সাদাপাথর’ পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

উজানের ঢলের নিচে ‌’সাদাপাথর’ পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

সবসময় ডেস্ক ::::ভারি বৃষ্টি ও উজানের ঢলের নিচে তলিয়ে গেছে সাদাপাথর পর্যটন কেন্দ্র। এ অঞ্চলে দেখা দিয়েছে বন্যার শংকা। 

ইতোমধ্যে ঢলের পানিতে তলিয়ে যাওয়ার ফলে সাময়িকভাবে পর্যটন কেন্দ্রটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া বলেন, ঢলে সাদাপাথর তলিয়ে গেছে। স্রোতও খুব বেশি। তাই সাময়িকভাবে পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে সুনামগঞ্জের তাহিরপুরের আনোয়ারপুর সড়ক। এতে সুনামগঞ্জ জেলার সাথে তাহিরপুর উপজেলার সরাসরি সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুনামগঞ্জ, সিলেট ও ভারতের মেঘালয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলার নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে।ইতোমধ্যে সুরমা, বৌলাই, রক্তিসহ বিভিন্ন নদীর পানি বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি ৭৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

তবে বর্তমানে পানি বিপদসীমার প্রায় ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী দুই দিনে ভারী বৃষ্টিপাত হলে নদ-নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। কোথাও কোথাও বিপদসীমা স্পর্শ করার সম্ভাবনাও রয়েছে। এতে জেলার নিম্নাঞ্চল গুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা মামুন হাওলাদার বলেন, ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদীর পানি বাড়ছে। তবে বৃষ্টিপাত হলে স্বল্প মেয়াদি বন্যা হওয়ার শঙ্কা রয়েছে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক জানান, সকালে পানির স্রোত কিছুটা কম ছিলো কিন্তু বেলা বাড়ার সাথে সাথে পানিও বেড়েছে।স্থানীয় মানুষ যাতায়াতে কিছুটা ভোগান্তি পোহাচ্ছেন। তবে পাহাড়ি ঢল থামলে এই সড়ক ভেসে যবে তখন সবকিছুই স্বাভাবিক হবে।

এদিকে, পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক পূর্বাভাসে জানানো হয়েছে, ভারতের মেঘালয় ও আসাম অঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় সিলেটে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সুরমা ও কুশিয়ারা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। এ অবস্থা চলমান থাকলে দু-এক দিনের মধ্যে সুরমা-কুশিয়ারা নদীর বেশিরভাগ পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
সিলেট বিভাগের সারি, গোয়াইন, লোভাছড়া, ধলাই নদীর পানিও সমান তালে বৃদ্ধি পাচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডও সতর্কতা দিয়ে বলছে, আগামী তিন দিন পানি বাড়ার সম্ভাবনা রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com