শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ
গোয়াইনঘাটে সাড়ে ২২ লাখ ঘনফুট বালুর নিলাম ২৪ জুন

গোয়াইনঘাটে সাড়ে ২২ লাখ ঘনফুট বালুর নিলাম ২৪ জুন

Oplus_131072

বিশেষ প্রতিনিধি::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার হোয়উরা মৌজায় বিভিন্ন পরিবেশ মামলায় জব্দকৃত বিপুল পরিমাণ বালু অনলাইন নিলামের মাধ্যমে বিক্রির উদ্যোগ নিয়েছে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, সিলেটের নিলাম সংক্রান্ত কমিটি। দুটি পৃথক পরিবেশ মামলার আওতায় জব্দ হওয়া মোট ২২ লাখ ৬৮ হাজার ৯৯৮ ঘনফুট বালু নিলামে তোলা হয়েছে।

 

চীফ জুডিশিয়াল আদালত সূত্রে জানা গেছে, আগামী ২৪ জুন বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অনলাইনে এই নিলাম কার্যক্রম চলবে। প্রথম লটে পরিবেশ মামলা নং-০৬/২০২৩-এর অধীনে জব্দকৃত ১০ লাখ ৮৯ হাজার ৯৯৯ ঘনফুট বালু এবং দ্বিতীয় লটে পরিবেশ মামলা নং-০৭/২০২৫-এর অধীনে জব্দকৃত ১১ লাখ ৭৮ হাজার ৯৯৯ ঘনফুট বালু বিক্রি করা হবে। বালুগুলো বর্তমানে গোয়াইনঘাট উপজেলার হোয়উরা মৌজায় সংরক্ষিত রয়েছে এবং ‘যেখানে যে অবস্থায় আছে’ ভিত্তিতে বিক্রি করা হবে।

 

নিলামে অংশগ্রহণের জন্য প্রত্যেক বিডারকে সভাপতি, নিলাম সংক্রান্ত কমিটি, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, সিলেট বরাবর ২০ লাখ টাকার পে-অর্ডার জামানত হিসেবে জমা দিতে হবে।

 

যেকোনো প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক জাতীয় পরিচয়পত্র, এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং একটি সচল হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে নির্ধারিত গুগল ফরমে আবেদন করে নিলামে অংশ নিতে পারবেন।

 

চূড়ান্তভাবে সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হওয়ার পর তাকে তিন কার্যদিবসের মধ্যে দরকৃত মূল্যের অবশিষ্ট অর্থের সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট ও ১০ শতাংশ আয়কর পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধে ব্যর্থ হলে জমাকৃত জামানত রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে।

 

নিলাম কমিটি জানিয়েছে, স্বচ্ছতা নিশ্চিত করতে নির্ধারিত ভিত্তিমূল্যের নিচে কোনো কোটেশন গ্রহণ করা হবে না। এছাড়া কোনো কারণ দর্শানো ছাড়াই নিলাম স্থগিত, আংশিক বা সম্পূর্ণ বাতিল কিংবা প্রয়োজনীয় অন্য কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কমিটি সংরক্ষণ করে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com