রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন
কালীঘাট বাজারে চোরাই পণ্যের সিন্ডিকেটের অভিযোগ: রঞ্জু-পরভেজের দৌরাত্ম্যে রাজস্ব হারাচ্ছে সরকার

কালীঘাট বাজারে চোরাই পণ্যের সিন্ডিকেটের অভিযোগ: রঞ্জু-পরভেজের দৌরাত্ম্যে রাজস্ব হারাচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক :::: সিলেটের সীমান্তঘেঁষা গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র কালীঘাট বাজারে চোরাই পণ্য ব্যবসাকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি শক্তিশালী সিন্ডিকেটের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন সূত্রের দাবি, দীর্ঘদিনের শ্রমিক রঞ্জু দেব এবং তার ঘনিষ্ঠ সহযোগী পারভেজের নেতৃত্বে পরিচালিত এই চক্র সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে আনা পণ্য বাজারজাত করে কোটি কোটি টাকার ব্যবসা করছে, যার ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

 

অভিযোগ রয়েছে, কালীঘাট বাজারের ‘রুদ্র ভ্যারাইটিজ সেন্টার’ ও ‘রুদ্র ট্রেডার্স’-এর আড়ালে বৈধ ব্যবসার পাশাপাশি অবৈধ পণ্যের একটি সুসংগঠিত নেটওয়ার্ক পরিচালিত হচ্ছে। প্রতিদিন সীমান্ত এলাকা দিয়ে আসা ভারতীয় বিভিন্ন পণ্য গোপনে বাজারে প্রবেশ করে রঞ্জু দেবের নিয়ন্ত্রণাধীন গুদামে মজুত করা হয়। পরে সেখান থেকে সেগুলো সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, চোরাই পথে আনা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় প্রসাধনী সামগ্রী, চিনি, জিরা, মেহেদি ও অন্যান্য ভোগ্যপণ্য। এসব পণ্য কোনো ধরনের শুল্ক বা কর পরিশোধ ছাড়াই বাজারজাত হওয়ায় একদিকে যেমন রাষ্ট্রীয় কোষাগার ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে বৈধ ব্যবসায়ীরা অসম প্রতিযোগিতার মুখে পড়ছেন।

 

ব্যবসায়ীদের অভিযোগ, রঞ্জু দেব ও পারভেজের নেতৃত্বাধীন সিন্ডিকেট কালীঘাট বাজারকে চোরাচালান পণ্যের অন্যতম ট্রানজিট পয়েন্টে পরিণত করেছে।

 

সীমান্ত থেকে পণ্য সংগ্রহ, গুদামজাতকরণ, পরিবহন এবং বাজারজাতকরণের পুরো প্রক্রিয়া একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে পরিচালিত হচ্ছে। ফলে সাধারণ ব্যবসায়ীরা বাজারে টিকে থাকতে হিমশিম খাচ্ছেন।

 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান, দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এই অবৈধ বাণিজ্য চললেও রহস্যজনক কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। ফলে দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে চক্রটি।

 

স্থানীয় সচেতন মহল ও ব্যবসায়ীরা মনে করেন, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত হলে চোরাচালান ও অবৈধ বাণিজ্যের সঙ্গে জড়িত প্রভাবশালী ব্যক্তিদের নাম-পরিচয় বেরিয়ে আসবে। তারা আইনশৃঙ্খলা বাহিনী, শুল্ক বিভাগ, বিজিবি ও স্থানীয় প্রশাসনের সমন্বিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

 

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত রঞ্জু দেবের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। পারভেজের মন্তব্যও সংগ্রহ করা সম্ভব হয়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com