বাংলাদেশে যুক্তরাজ্যের ভিসা নিয়ে ভুয়া দাবির ঘটনা বাড়ছে বলে জানিয়েছে দেশটির ঢাকাস্থ হাইকমিশন।
রবিবার (২৮ জুন) ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তায় এ কথা জানিয়েছে।
হাইকমিশনের বার্তায় বলা হয়েছে, বাংলাদেশে যুক্তরাজ্যের ভিসা নিয়ে ভুয়া দাবির ঘটনা বাড়ছে। আমরা জানি, নিশ্চিত ভিসা বা চাকরির প্রলোভন দেখিয়ে অনেককে বিভ্রান্ত করা হচ্ছে।
আপনি যদি যুক্তরাজ্যের ভিসা-সংক্রান্ত কোনো প্রতারণার সন্দেহ করেন, তবে তা গোপনীয়ভাবে জানাতে আমাদের ইমেইল করুন : BangladeshVisaFraud@fcdo.gov.uk
যুক্তরাজ্যের ভিসা সম্পর্কিত সরকারি তথ্য জানতে : www.gov.uk এ ওয়েবসাইট দেখতে বলেছে হাইকমিশন।
Leave a Reply