শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মেঘনায় মিলছে না ইলিশ, খালি হাতে ফিরছেন জেলেরা

মেঘনায় মিলছে না ইলিশ, খালি হাতে ফিরছেন জেলেরা

ভরা মৌসুমেও ভোলার মনপুরা উপজেলার মেঘনা নদীতে দেখা মিলছে না কাঙ্ক্ষিত রূপালি ইলিশের। দিন-রাত মেঘনায় জাল ফেলেও জেলের ঝুলি থাকছে শূন্য। নদীতে যেন ইলিশের আকাল পড়েছে। ইলিশের এই তীব্র সংকটে উপকূলের হাজার হাজার জেলে পরিবারে এখন চরম দুশ্চিন্তা আর অনিশ্চয়তা দিন কাটছে। লোকসানের মুখে পড়েছেন আড়তদার ও মৎস্য ব্যবসায়ীরাও।
গত দুই দিন সকাল থেকে দুপুর পর্যন্ত মনপুরা উপজেলার রামনেওয়াজ মাছ ঘাট, হাজিরহাট মৎস্য ঘাট, দক্ষিণ সাকুচিয়া জনতা বাজার মৎস্য ঘাট, মাঝের ঘাট এবং উত্তর সাকুচিয়া ইউনিয়নের খারির খালের মৎস্য ঘাট ঘুরে দেখা গেছে এক হতাশার চিত্র। ইলিশের সরবরাহ কম থাকায় ঘাটগুলোতে আগের মতো কোলাহল ও কর্মচাঞ্চল্য নেই।
জেলে পল্লীগুলো ঘুরে জানা গেছে, ধার-দেনা ও এনজিও থেকে ঋণ নিয়ে জেলেরা নদীতে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু নদীতে মাছ না পাওয়ায় সেই ঋণ পরিশোধ নিয়ে তৈরি হয়েছে চরম শঙ্কা। জেলেরা জানান, ভোর থেকে গভীর রাত পর্যন্ত নদীতে জাল ফেলেও বেশির ভাগ সময় খালি হাতে ফিরতে হচ্ছে। সামান্য যা মাছ পাওয়া যাচ্ছে, তা বিক্রি করে ট্রলারের জ্বালানি তেল, বরফ আর শ্রমিকের খরচও উঠছে না।
মাঝের ঘাট স্থানীয় জেলে আব্দুল করিম বলেন, প্রতিদিন নদীতে যাই, কিন্তু মাছ খুব কম পাচ্ছি। আগে এক টানে যত ইলিশ উঠত, এখন কয়েকবার জাল ফেলেও তার অর্ধেকও মিলছে না। সংসার চালানো এখন খুব কষ্টকর হয়ে পড়েছে।
জনতা বাজার মৎস্য ঘাটের ট্রলার মাঝি মো. সেলিম জানান, তেল, বরফ ও সওদার খরচ দিন দিন বাড়ছে। কিন্তু নদীতে মাছ না থাকায় পরিবার নিয়ে টিকে থাকাই দায় হয়ে পড়েছে।
শুধু জেলেরাই নন, ইলিশের এই সংকটের বড় প্রভাব পড়েছে স্থানীয় আড়ত ও মাছের বাজারগুলোতে। রামনেওয়াজ ঘাটের মৎস্য ব্যবসায়ী মমিন তালুকদার ও মো. নাহিদ বলেন, ভরা মৌসুমের এই সময়ে ঘাটগুলো সাধারণত ইলিশে গমগম করার কথা। কিন্তু এবার ঘাটে মাছ আসছে নামমাত্র। বেচাকেনা না থাকায় আমাদের ব্যবসায় মন্দা চলছে এবং দিন দিন লোকসান গুনতে হচ্ছে।
এ বিষয়ে মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বণিক বলেন, ইলিশের চলাচল মূলত নদীর গভীরতা, জোয়ার-ভাটা এবং আবহাওয়ার ওপর ওতপ্রোতভাবে নির্ভরশীল। তবে ইলিশের মৌসুম এখনো শেষ হয়ে যায়নি। আমরা আশাবাদী, আগামী দিনগুলোতে আবহাওয়া ও নদীর পরিবেশ অনুকূলে এলে মেঘনায় ইলিশের সমাগম বাড়বে এবং জেলেদের এই সংকট কেটে যাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com