শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আতঙ্কে বিদ্যালয়ে যাচ্ছে না শিক্ষার্থীরা

আতঙ্কে বিদ্যালয়ে যাচ্ছে না শিক্ষার্থীরা

সবসময় ডেস্ক :::হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বাদলপুর ইউনিয়নের দিঘলবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। শতবর্ষী এ বিদ্যালয়ের ভবনের ছাদ থেকে একের পর এক পলেস্তারা খসে পড়ায় অভিভাবকেরা সন্তানদের স্কুলে পাঠাতে চাইছেন না। বিদ্যালয়টিতে ১০৮ জন শিক্ষার্থী রয়েছে।

সোমবার বিদ্যালয়টির প্রধান শিক্ষক রমেন্দ্র চন্দ্র চৌধুরী বলেন, ‘গত দুদিন ধরে একজন শিক্ষার্থীও স্কুলে আসেনি। আজও ভবন থেকে পলেস্তারা খসে পড়েছে।’

তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নিপু রানী দাসের বাবা যাত্রাবর দাস বলেন, ‘দুদিন আগে অভিভাবক সভা চলাকালে ছাদ থেকে প্রায় পাঁচ কেজি ওজনের একটি পলেস্তারার খণ্ড খসে পড়ে। এতে উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে দ্রুত কক্ষ থেকে বেরিয়ে যান।’

তিনি বলেন, ‘সন্তানদের নিরাপত্তার কথা বিবেচনা করে আপাতত তাদের স্কুলে না পাঠানোর বিষয়ে আমরা অভিভাবকেরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি।’

চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মিথিলা চৌধুরীর বাবা পঙ্কজ কান্তি দাস চৌধুরী বলেন, ‘যেভাবে পলেস্তারা খসছে, যেকোনো দিন বড় দুর্ঘটনা ঘটতে পারে। কিছু হলে দায় কে নেবে?’

প্রধান শিক্ষক রমেন্দ্র চন্দ্র বলেন, ‘২০২১ সাল থেকে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।’

ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করার দাবি জানিয়ে তিনি বলেন, ‘ভবনের দেয়াল ধসে পড়া ও ছাদ থেকে নিয়মিত পলেস্তারা খসে পড়ায় শিক্ষার্থী ও শিক্ষকদের জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।’

স্থানীয় সাংবাদিক মো. আবু হেনা বলেন, ‘এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বছরের পর বছর ধরে চলা প্রাতিষ্ঠানিক অবহেলা ও ব্যর্থতারই ধারাবাহিকতা। সংশ্লিষ্ট কর্মকর্তারা একাধিকবার বিদ্যালয়টি পরিদর্শন করেছেন। তারা ভবনের দেয়ালের ফাটল দেখেছেন, ছাদ থেকে পলেস্তারা খসে পড়ার ঘটনাও দেখেছেন। অভিভাবকদের আতঙ্কের কথাও শুনেছেন। কিন্তু প্রতিবারই পরিদর্শন শেষ হয়েছে শুধু আশ্বাসে, কার্যকর কোনো পদক্ষেপ আর নেওয়া হয়নি।’

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. রফিকুল ইসলাম বলেন, নতুন ভবনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীকে নিয়ে স্কুলটি পরিদর্শনও করা হয়েছে। দুই কক্ষের একটি টিনের ঘর নির্মাণের জন্য বরাদ্দ অনুমোদন হয়েছে। দুই-একদিনের মধ্যে তহবিল ছাড় হওয়ার কথা রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com