মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট সংযোগ সড়কসড়কের সাথে সংযোগবিহীন ৪টি সেতুতে জনভোগান্তি জকিগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার দরিদ্র মহিলার এক মাসের বিদ্যুৎ বিল ২ কোটি ৫৭ লাখ কানাইঘাটে বন্ধুর স্ক্রু ড্রাইভারের আঘাতে কিশোর নিহত আতঙ্কে বিদ্যালয়ে যাচ্ছে না শিক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল মেডিকেল কলেজ-বিশ্ববিদ্যালয় অর্ধশতাধিক হারানো মোবাইল ফোন ফিরে পেলেন মালিকরা বিশ্বনাথে যুবকের মর্মান্তিক মৃত্যু রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এম এ সালামকে বিএনপি নেতা আব্দুল খালিকের সংবর্ধনা প্রদান কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সিলেট শাহপরান জোনের মতবিনিময় সভা অনুষ্ঠিত মামলার পরও জাহাঙ্গীরনগরে থামেনি টিলাকাটা কাতার থেকে আসছে সিলেটের ৫ প্রবাসীর ম র দে হ চাকরির জন্য অপেক্ষা নয় তরুণরাই কর্মসংস্থান সৃষ্টি করবে তীব্র গরমে বাড়ছে ‘হিট স্ট্রোক’ কতটা ঝুঁকিতে আছেন আপনি মেঘনায় মিলছে না ইলিশ, খালি হাতে ফিরছেন জেলেরা গোবিন্দর পরকীয়া নিয়ে মুখ খুললেন সুনীতা নতুন ভাবনায় সোনাক্ষী সংসদ থেকে ওয়াকআউট করার কারণ ব্যাখ্যা করল জামায়াতে ইসলামী চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস বাজেট পাস কাল, কী পরিবর্তন আসতে যাচ্ছে জেনে নিন নকআউট পর্বের নিয়ম-কানুন শেষ ষোলোয় উঠবে যারা, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী ব্রাজিল-জাপান ম্যাচে কে জিতবে, যা জানাল এআই ভেনেজুয়েলায় ৪ দিন পর ধ্বংসস্তূপ থেকে বাবা-ছেলেকে জীবিত উদ্ধার আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর অভিযানে নিহত ২৯ সিলেটে যুবকের চোখ উ প ড়ে ফেলার অভিযোগ প্রাণ গেল ৮১ জন শিশুর , সিলেটে সিলেট সীমান্তে যে কারণে ক ঠো র বিজিবি সিলেটের যে রুটে কমল বিআরটিসি বাসের ভাড়া সিলেটে বাস ও মোটরসাইকেলের সং ঘ র্ষে প্রাণ গেল ২ জনের

দরিদ্র মহিলার এক মাসের বিদ্যুৎ বিল ২ কোটি ৫৭ লাখ

দরিদ্র মহিলার এক মাসের বিদ্যুৎ বিল ২ কোটি ৫৭ লাখ

সবসময় ডেস্ক :::হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের এক দরিদ্র নারী গ্রাহকের নামে চলতি মাসের বিদ্যুৎ বিলে পরিশোধযোগ্য অর্থ দেখানো হয়েছে ২ কোটি ৫৭ লাখ ৩৫ হাজার ১০৪ টাকা। অস্বাভাবিক এই বিল হাতে পেয়ে হতবাক হয়ে পড়েন তিনি ও তাঁর পরিবারের সদস্যরা।

জানা গেছে, ওই গ্রাহকের বাড়িতে সাধারণত প্রতি মাসে ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে বিদ্যুৎ বিল আসে। কিন্তু চলতি মাসের বিলে হঠাৎ করেই কয়েক কোটি টাকা পরিশোধের নির্দেশনা দেখে পরিবারের সদস্যরা চরম উদ্বেগে পড়েন।

বিষয়টি দ্রুত এলাকায় আলোচনার জন্ম দেয়। পরে বিলটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে।

এ বিষয়ে হবিগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা জানান, এটি কোনো প্রকৃত বিল নয়। কম্পিউটারে তথ্য এন্ট্রির সময় সংখ্যাগত ভুলের কারণে বিলে অস্বাভাবিক পরিমাণ অর্থ দেখানো হয়েছিল।

হবিগঞ্জ জেলা পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার মো. জিল্লুর রহমান বলেন, তথ্য ইনপুটের সময় অনিচ্ছাকৃত ভুলের কারণে এমন ঘটনা ঘটেছে। বিষয়টি যাচাই করে বিলটি ইতোমধ্যে সংশোধন করা হয়েছে। গ্রাহককে সংশোধিত বিল অনুযায়ী নির্ধারিত অর্থ পরিশোধ করতে হবে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, এ ধরনের ভুলের কারণে সাধারণ গ্রাহকরা অযথা আতঙ্ক ও হয়রানির শিকার হন। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে বিল প্রস্তুতের আগে তথ্য যাচাইয়ে আরও সতর্ক হওয়ার দাবি জানিয়েছেন তারা।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com