বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সরোয়ার হোসেনকে ডেপুটি গভর্নরের দায়িত্ব দিয়েছে সরকার। তাকে বর্তমান পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ ও অবসর-উত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে তিন বছরের জন্য এ নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞানে সই করেন সিনিয়র সহকারী সচিব মো. সফি উল্লাহ সই করেন।
এতে জানানো হয়েছে, বাংলাদেশ ব্যাংকের ১৯৭২-এর আর্টিকেল ১০(৪) অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে সরোয়ার হোসেন তিন বছরের জন্য ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন। তার নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
এতে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
Leave a Reply