রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন
ওসমানী হাসপাতালে ওয়ার্ড বয় ও শিক্ষানবিশ নার্সদের মধ্যে সংঘর্ষ, আহত ২

ওসমানী হাসপাতালে ওয়ার্ড বয় ও শিক্ষানবিশ নার্সদের মধ্যে সংঘর্ষ, আহত ২

সবসময় ডেস্ক :::সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ড বয় ও শিক্ষানবিশ নার্সদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন নার্সিং শিক্ষার্থী আহত হয়েছেন। এ সময় ড্রেসিং রুমের কাচ ও আসবাবপত্র ভাঙচুরের ঘটনা ঘটে।

বুধবার (১ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে।

আহতরা হলেন- সুরমা নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাহমিদ, আল-আমিন নার্সিং কলেজের ছাত্র রবিউল আউয়াল শুভ। তারা বর্তমানে হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পূর্বের কথাকাটাটির জেরে বুধবার সকালে প্রথমে হাসপাতালের আউটডোর ভবনের নিচতলায় সার্জিক্যাল মাইনর অপারেশন থিয়েটারের ড্রেসিং রুমে ওয়ার্ড বয় ও শিক্ষানবিশ নার্সদের কথাকাটাকাটি হয়। পরে পুরাতন ভবনের ক্যাজুয়ালিটি বিভাগের সামনে গিয়েও মারামারি হয়।

শিক্ষানবিশ নার্সদের অভিযোগ, তিনদিন আগে হাসপাতালের শিক্ষানবিশ দুই নার্সকে হয়রানি করেন আউটসোর্সিংয়ে নিয়োজিত দুই ওয়ার্ড বয় জামাল ও অঞ্জন। এ ঘটনার জেরে বুধবার বেসরকারি নার্সিং কলেজের কয়েকজন শিক্ষার্থী অভিযোগের বিষয়ে জানতে ড্রেসিং রুমে যান। পরে সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে তারা হামলা করেন। এতে দুই শিক্ষার্থী আহত হন।

শিক্ষানবিশ নার্স আফরান শিপন বলেন, তিনদিন আগে ওটি ও ড্রেসিং ইউনিটে আমাদের ইন্টার্ন নার্স ও শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছিলেন। এ সময় কয়েকজন ওয়ার্ড বয়ের মাধ্যমে তারা ইভটিজিংয়ের শিকার হন। এর আগের দিন সুরমা নার্সিং কলেজের একজন শিক্ষকও একই ধরনের হয়রানির শিকার হন। ওয়ার্ড বয়রা তাঁকে অপমানজনক আচরণ করেন।

তিনি বলেন, আজ ইন্টার্ন নার্সরা জানতে চান, কেন তাদের ও শিক্ষকের সঙ্গে এমন আচরণ করা হয়েছে। এ নিয়ে কথা বলতে গেলে ওয়ার্ড বয়রা আমাদের ইন্টার্ন ছেলেদের ওপর হামলা চালায়। এতে দুজন আহত হন। পরে তাঁদের জরুরি বিভাগে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে সিলেটের সব নার্সিং কলেজের ইন্টার্ন নার্সরা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন।

তবে ওয়ার্ড বয়দের অভিযোগ, তিনদিন আগে হাসপাতালের আউটডোরে ড্রেসিং করার রুমের সামনে কিছু খালি জায়গায় সুরমা নার্সিং কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে ডিউটি বুঝে নিচ্ছিলেন। এসময় একজন ওয়ার্ড বয় তাদেরকে অন্য জায়গায় গিয়ে দাঁড়ানোর কথা বলেন। এ ঘটনাকে কেন্দ্র করে আজ বুধবার প্রায় ২৫-৩০ জন শিক্ষার্থী এসে হাসপাতালের স্টাফদের ওপর হামলা চালায়।

তারা আরও বলেন, শিক্ষার্থীরা প্রথমে রুম থেকে টেনে হেঁচড়ে স্টাফদের বের করে আনে এবং এরপর সিনিয়র স্টাফ ও ব্রাদারদের ওপর আক্রমণ করে এবং ভাঙচুরও করে। কাঁচ ভাঙার কারণে এবং মারধরের ফলে তিনজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ বিষয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন ও প্রশিক্ষণ) ডা. মোহাম্মদ বদরুল আমিন জানান, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com