রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন
জনগণের কল্যাণে চলমান উন্নয়ন আরো গতিশীল করা হবে: হুমায়ুন কবির

জনগণের কল্যাণে চলমান উন্নয়ন আরো গতিশীল করা হবে: হুমায়ুন কবির

সবসময় ডেস্ক :::জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় সিলেটের ওসমানীনগরে উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব (প্রতিমন্ত্রী পদমর্যাদা) পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হুমায়ুন কবির।

তিনি বলেন, জনগণের কল্যাণে অবকাঠামো, শিক্ষা, যোগাযোগ ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন খাতে চলমান কার্যক্রম আরো গতিশীল করা হবে।

বুধবার (১ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে ওসমানীনগর উপজেলা অডিটোরিয়ামে উপজেলার আটটি ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবির বলেন, সরকার দেশের প্রতিটি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ওসমানীনগরের উন্নয়নেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। পরে তিনি উমরপুর ইউনিয়নের লামা ইসপুর গ্রামে আলাউর রহমান শান্তের বাড়ির সিসি ঢালাই রাস্তার উদ্বোধন করেন।

এরপর একই ইউনিয়নের মোল্লাপাড়া আব্দু মিয়া কলেজ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

হুমায়ুন কবির বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। টেকসই উন্নয়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। পরিবেশ সংরক্ষণে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ইমরান আহমদ, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দাল মিয়া, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমরান রব্বানী, উপজেলা ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, সৈয়দ এনায়েত, শাহ জাহাঙ্গীর, কামাল আহমদ পারভেজ, সেলিম আহমদ, উমরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল রউফ, সৈয়দ বাবুল মিয়া, আলাউর রহমান শান্ত, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা জয়নাল মিয়া, সৈয়দ এনাম পীর, মানিক মিয়া, তোফায়েল আহমদসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কর্মসূচি শেষে উপস্থিত সাধারণ মানুষ ওসমানীনগরের চলমান উন্নয়ন কর্মকান্ডে ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com