শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ
সিলেটসহ সারাদেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সশস্ত্র আনসার মোতায়েন

সিলেটসহ সারাদেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সশস্ত্র আনসার মোতায়েন

সবসময় ডেস্ক :::সিলেটসহ দেশের উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসমূহে আগত রোগীদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে ও হাসপাতালের নিরাপত্তা সুসংহিত করতে ৫শ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। সরকারের জাতীয় নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে প্রতিটি কমপ্লেক্সে ১০ জন করে আনসার সদস্য ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন।

বুধবার (১ জুলাই) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে এই উপলক্ষে আয়োজিত এক বিশেষ ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ।

তিনি জানান, জন প্রতি ১ জন প্লাটুন কমান্ডার, ১ জন সহকারী প্লাটুন কমান্ডার এবং ৮ জন প্রশিক্ষিত আনসার সদস্য প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে মোতায়েন থাকবে। হাসপাতালের শৃঙ্খলা রক্ষা এবং জনগণের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করাই হবে তাদের মূল লক্ষ্য।

বক্তব্যের এক পর্যায়ে ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের দৌরাত্ম্য, অবৈধ অ্যাম্বুল্যান্স বাণিজ্য এবং ঔষধ সিন্ডিকেটের মতো অপরাধমূলক কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিরোধ করতে হবে।

তিনি আরও মনে করিয়ে দেন যে, ইতোপূর্বে বিশেষায়িত সরকারি হাসপাতালগুলোতে আনসার সদস্যরা সততা ও সাফল্যের পরিচয় দিয়েছেন, যার ধারাবাহিকতা এখানেও বজায় রাখতে হবে।

দায়িত্ব পালনে কোনো ধরনের শিথিলতা বা অনৈতিক কর্মকাণ্ড সহ্য করা হবে না উল্লেখ করে তিনি বলেন, সংবেদনশীল এই কর্মস্থলে কোনো সদস্য অপরাধে জড়িয়ে পড়লে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বাহিনীর নিয়োগ ও মোতায়েন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে বর্তমানে আধুনিক সফটওয়্যারভিত্তিক যাচাই-বাছাই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে বলে তিনি জানান।

অনুষ্ঠানে বাহিনীর উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মো. রফিকুল ইসলাম, পরিচালক (অঙ্গীভূতকরণ) মো. আব্দুল মজিদ এবং ঢাকা জেলা কমান্ড্যান্ট মো. রাশেদুজ্জামানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পদক্ষেপের মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com