রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন
প্রেম প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় পুলিশ কর্মকর্তা কারাগারে

প্রেম প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় পুলিশ কর্মকর্তা কারাগারে

স্টাফ রিপোর্ট ::: প্রেম প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) সোহেল উদ্দিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার দুপুরে ঢাকা মহানগর হাকিম-১৫ নং আদালতের বিচারক নাজনীন আক্তার আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুসলেহ উদ্দিন জসিম। তিনি বলেন, প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় এসি সোহেল উদ্দিনের জামিন বাতিল করে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন ।

 

জানাগেছে, ২০১৯ সালে ফেইসবুকে বগুড়া জেলার গাবতলী উপজেলার হামিদপুরের (মন্ডলবাড়ি) জাহাঙ্গীর আলমের কন্যা বিশ্ববিদ্যালয় পড়য়া তরুণী রিফাত জাহান স্নিগ্ধার সাথে তার পরিচয় হয়। ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর ঢাকার যমুনা ফিউচার পার্কে স্নিগ্ধার সাথে তিনি সাক্ষাৎ করেন এবং ২০২২ সালের ৩০ এপ্রিল ৩ লাখ টাকা মোহরানায় চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মনতলা গ্রামের মৃত মো. হাবিব উল্লার ছেলে মো. সোহেল উদ্দিনের তার বিবাহ হয়। বিয়ের কিছু দিন পরে স্নিগ্ধা জানতে পারেন, সোহেল ইতোপূর্বে আমিনা কিবরিয়া মিশু নামের এক নারীকে বিবাহ করেছেন। একপর্যায়ে সোহেল ও স্নিগ্ধার মাঝে এ নিয়ে ঝামেলা তৈরি হয়।

 

পরবর্তীতে যৌতুক দাবি, নির্যাতন, প্রতারণাসহ নানান অভিযোগে স্নিগ্ধা বাদী হয়ে সোহেলের বিরুদ্ধে ৪টি মামলা দায়ের করেন। ঢাকা মহানগর হাকিম আদালতের মামলা নম্বর- সিআর ১১১৮/২০২২, ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মামলা নম্বর- সিআর ১৭৬/২০২৩, ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের মামলা নম্বর-১৩৪৫/২০২৪ এবং ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের মামলা নম্বর- সিআর ১১৭/২০২৪।

 

এছাড়াও ঢাকার শাহজাহানপুরের (১৬১- মালিবাগ) মোশাররফ হোসেনের কন্যা সহকারী কর কমিশনার (বর্তমানে সাময়িক বরখাস্ত) মোসা. তানজিনা সাথী বাদী হয়ে তার বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে একটি মামলা দায়ের করেন। সিআর মামলা নম্বর-২৩৪১/২০২২। তানজিনা সাথী থানায় আরেকটি মামলা দায়ের করেন।

 

সর্বশেষ জানা গেছে, ঢাকার মহানগর হাকিম আদালত-১৫ এর বিচারক নাজমিন আক্তার ইভার আদালতে গত ৯ জুন মঙ্গলবার বিবাদী সোহেল উদ্দিন প্রিন্সের উপস্থিতিতে দন্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কার্যক্রম শুরু হয়। এ মামলার সাক্ষ্য গ্রহণের জন্য বুধবার (১ জুলাই) ধার্য রয়েছে। এই মামলায় সোহেল উদ্দিনের আইনজীবি আদালতে তার জামিন আবেদন করেছিলেন কিন্তু বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন।

 

সিআর- ২৩৪১/২০২২ নম্বর মামলায় জামিনে ছিলেন এএসপি সোহেল উদ্দিন। গত মাসে এমামলায় তার বিচার শুরু হয়। এএসপি সোহেল উদ্দিনের বিরুদ্ধে আরও দুটো মামলায় আজ বিচার কার্যক্রম শুরু হবার দিন ধার্য্য ছিল। গত তারিখে এই মামলাগুলোর চার্জ গঠনের কথা ছিল। কিন্তু আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত শেষ বারের মতো সময় দিয়ে ১ জুলাই চার্জ গঠনের তারিখ ধার্য করেন।

 

এছাড়াও রিফাত জাহান স্নিগ্ধার দায়েরকৃত দুটো মামলার বিচার কার্যক্রমও ইতোমধ্যে আদালতে শুরু হয়েছে। এর মধ্যে ২০২২ সালের ১০ নভেম্বর সিআর ১১১৮/২২ নং মামলার (যৌতুক নিরোধ আইনের ৩ ধারা) বিচার শুরু হয় এবং ২০২৫ সালের ১৩ আগস্ট সিআর ১৩৪৫/২৪ (প্রতারণা- ৪২০) মামলার বিচার কার্যক্রম শুরু হয়।
সিলেট মহানগর পুলিশ সূত্র জানায়, সম্প্রতি কোতোয়ালী থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) সোহেল উদ্দিন ছুটিতে যান। ছুটিতে থাকাকালীন যদি কোনো ব্যক্তিগত অপকর্মে কারাবন্দি হন তাহলে আমাদের করার কিছু নেই। তবে অফিসিয়াল কোনো কাজে তিনি কারাবন্দি নন।

 

উল্লেখ্য, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মনতলা গ্রামের মৃত মো. হাবিব উল্লার ছেলে মো. সোহেল উদ্দিন। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানার বর্তমান সহকারী পুলিশ কমিশনার (এসি)। ২০১৭ সালে ৩৬ তম বিসিএস পরীক্ষায় সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে উত্তীর্ণ হন । কিন্তু কর্মজীবনে তিনি একের পর এক নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com