বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি মনোনিত হয়েছেন গোলাম আজম ১৭ বছরের উন্নয়ন বরাদ্দ লুটপাট হয়েছে, কাজ হয়নি: এমপি লুনা সিলেটসহ সারাদেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সশস্ত্র আনসার মোতায়েন কাষ্টঘর থেকে ইয়াবাসহ আলী রাজা আটক নগরীতে ১৫ দিন ধরে নিখোঁজ গৃহকর্মী হাসপাতাল চালুর দাবিতে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি সিলেটে কিশোরীকে ধর্ষণের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড ওসমানী হাসপাতালে ওয়ার্ড বয় ও শিক্ষানবিশ নার্সদের মধ্যে সংঘর্ষ, আহত ২ দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়মের অভিযোগে মানববন্ধন, তদন্তের দাবি প্রেম প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় পুলিশ কর্মকর্তা কারাগারে ঢাকা ঘুরে সিলেটে, ৪ স্কুলছাত্রীর রহস্যময় যাত্রা!! আপন ভাইকে অপহরণের পর ‘হত্যা’, গ্রেপ্তার ৫ জনগণের কল্যাণে চলমান উন্নয়ন আরো গতিশীল করা হবে: হুমায়ুন কবির তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার রাজনগরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়মের অভিযোগ গোলাপগঞ্জ সীমান্তে ৬০ বস্তা ভারতীয় জিরা জব্দ ৫০ বছরেও হয়নি সেতু, রশি টেনে নৌকায় নদী পার পাঁচ গ্রামের মানুষ মৌলভীবাজারের রাডার অচল, ঝুঁকিতে সিলেটের আগাম আবহাওয়া সতর্কতা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সিলেটে বাসদের মানববন্ধন বিদ্যুৎ বিল বেশি এলে সরাসরি অভিযোগ জানানো যাবে হটলাইনে আজ সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির আজ ব্যাংক হলিডে, বন্ধ থাকবে সব ধরনের লেনদেন সিলেটে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৩ ড্রেজারসহ আটক ৩, জরিমানা ২ লাখ টাকা গোয়াইনঘাট সীমান্তে ডিবি পুলিশের নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, আলোচনায় আলামিন অসুস্থ প্রবীণ মুরুব্বি আবু বক্করের শয্যাপাশে সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েছ লোদী জকিগঞ্জের খাসেরা থেকে গ্রে প্তা র আবুল কালাম সিলেটে যে অভিযানে ধরা পড়লেন ৮৫ জন সিলেটে সদর উপজেলা তাঁতীদলের আনন্দ মিছিল স্কলার্সহোম শিবগঞ্জ শাখায় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের বর্ণাঢ্য উদ্বোধন

দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়মের অভিযোগে মানববন্ধন, তদন্তের দাবি

দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়মের অভিযোগে মানববন্ধন, তদন্তের দাবি

সবসময় ডেস্ক :::সুনামগঞ্জের দিরাই উপজেলায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারি সহায়তার তালিকা প্রণয়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মানবন্ধনে তারা তালিকা পুনঃযাচাই এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। 

বুধবার (১ জুলাই) দুপুর ১২টার দিকে পৌরসভার থানা পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন উপজেলার সরমঙ্গল ইউনিয়নের শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ৮ থেকে ১০ জনের নাম বেনামিভাবে তালিকাভুক্ত করা হয়েছে। এছাড়া ঢাকা ও চট্টগ্রামে বসবাসকারী এবং কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত নন এমন ব্যক্তিদের নামও ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

সরমঙ্গল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুস ছামাদ বলেন, আমি বর্তমান মেম্বার হিসেবে আমিও প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের নামের তালিকা দেই। এই তালিকা ইউনিয়ন অফিসে টাঙানো হয়। কিন্তু অজানা কারণে বিতরণর  দিন পরিবর্তন করে যারা ঢাকা চিটাগাং বসবাস করছে,যারা জমি করে নাই তাদের নামে বিল দেওয়া হয়েছে। এতে আমরা হতাশ হই। তাই আজ এলাকাবাসীর পক্ষে আজকের মানববন্ধনে এর সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত দাবী করছি।

১ নম্বর ওয়ার্ডের এক কৃষক বলেন, আমার ওয়ার্ডে ৭ থেকে ৮ নাম আছে যারা আমার ওয়ার্ডের বাসিন্দা নয়। শুনেছি আরও ওয়ার্ডেও এমন বেনামি অনেকের নাম রয়েছে। এনআইডি কার্ডের ও মোবাইল নাম্বার বরিশাল জেলার রয়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন ইউপি সদস্য সাহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কুমোদ দাস, সাবেক ইউপি সদস্য মনোরঞ্জন দাস, চয়ন চক্রবর্তী এবং হাজী কেরামত আলী।

মানববন্ধন শেষে বিক্ষুব্ধ ইউনিয়নবাসী চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে স্লোগান দেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকারের কাছে মৌখিক অভিযোগ করেন। তারা ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি জানান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার বলেন, অভিযোগের বিষয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com