বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি মনোনিত হয়েছেন গোলাম আজম ১৭ বছরের উন্নয়ন বরাদ্দ লুটপাট হয়েছে, কাজ হয়নি: এমপি লুনা সিলেটসহ সারাদেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সশস্ত্র আনসার মোতায়েন কাষ্টঘর থেকে ইয়াবাসহ আলী রাজা আটক নগরীতে ১৫ দিন ধরে নিখোঁজ গৃহকর্মী হাসপাতাল চালুর দাবিতে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি সিলেটে কিশোরীকে ধর্ষণের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড ওসমানী হাসপাতালে ওয়ার্ড বয় ও শিক্ষানবিশ নার্সদের মধ্যে সংঘর্ষ, আহত ২ দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়মের অভিযোগে মানববন্ধন, তদন্তের দাবি প্রেম প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় পুলিশ কর্মকর্তা কারাগারে ঢাকা ঘুরে সিলেটে, ৪ স্কুলছাত্রীর রহস্যময় যাত্রা!! আপন ভাইকে অপহরণের পর ‘হত্যা’, গ্রেপ্তার ৫ জনগণের কল্যাণে চলমান উন্নয়ন আরো গতিশীল করা হবে: হুমায়ুন কবির তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার রাজনগরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়মের অভিযোগ গোলাপগঞ্জ সীমান্তে ৬০ বস্তা ভারতীয় জিরা জব্দ ৫০ বছরেও হয়নি সেতু, রশি টেনে নৌকায় নদী পার পাঁচ গ্রামের মানুষ মৌলভীবাজারের রাডার অচল, ঝুঁকিতে সিলেটের আগাম আবহাওয়া সতর্কতা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সিলেটে বাসদের মানববন্ধন বিদ্যুৎ বিল বেশি এলে সরাসরি অভিযোগ জানানো যাবে হটলাইনে আজ সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির আজ ব্যাংক হলিডে, বন্ধ থাকবে সব ধরনের লেনদেন সিলেটে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৩ ড্রেজারসহ আটক ৩, জরিমানা ২ লাখ টাকা গোয়াইনঘাট সীমান্তে ডিবি পুলিশের নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, আলোচনায় আলামিন অসুস্থ প্রবীণ মুরুব্বি আবু বক্করের শয্যাপাশে সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েছ লোদী জকিগঞ্জের খাসেরা থেকে গ্রে প্তা র আবুল কালাম সিলেটে যে অভিযানে ধরা পড়লেন ৮৫ জন সিলেটে সদর উপজেলা তাঁতীদলের আনন্দ মিছিল স্কলার্সহোম শিবগঞ্জ শাখায় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের বর্ণাঢ্য উদ্বোধন

ড্রেজারসহ আটক ৩, জরিমানা ২ লাখ টাকা

ড্রেজারসহ আটক ৩, জরিমানা ২ লাখ টাকা

সবসময় ডেস্ক :::জৈন্তাপুরে প্রশাসনের অভিযানে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, ৩ জনকে ২ লাখ টাকা জরিমানা ড্রেজার মেশিন ও নৌকা জব্দ

সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (১ জুলাই) উপজেলার সবুড়ী নদীর ঢুলটিরপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত দুটি নৌকা ও একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়।

 

আটক ব্যক্তিরা হলেন গোয়াইনঘাট উপজেলার বুধিগাঁও হাওর গ্রামের আব্দুস শুকুরের ছেলে কাশেম (২৫), জৈন্তাপুর উপজেলার বাওন হাওর গ্রামের সামাদ মিয়ার ছেলে রুহুল আমিন (২৪) এবং একই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে ইয়াকুব (২৮)।

 

প্রশাসন সূত্রে জানা যায়, সবুড়ী নদীর ঢুলটিরপাড় এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় তাদের হাতেনাতে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলে অভিযুক্তরা নিজেদের দোষ স্বীকার করেন। এ সময় আদালত তাদের মোট ২ লাখ টাকা জরিমানা করেন। অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

 

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় বলেন, উপজেলার সারী, রাংপানি, সবুড়ী ও বড়গাং নদী, শ্রীপুর পাথর কোয়ারিসহ বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন, পাহাড় ও টিলা কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

তিনি আরও বলেন, অভিযুক্তরা আদালতে নিজেদের অপরাধ স্বীকার করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না বলে অঙ্গীকার করায় আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে জরিমানার আদেশ দেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com