সোমবার, ০৬ Jul ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কার্বন নিঃসরণ কমিয়ে আনতে প্রধানমন্ত্রীর নির্দেশ সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের আহবায়ক কমিটির প্রথম সভা বিরোধীদলীয় নেতার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ দিগুণ টোল আদায়ের প্রতিবাদে সুনামগঞ্জে চারদিন ধরে চলছে নৌ-ধর্মঘট বন্দরবাজার থেকে ৯০০ পিস ইয়াবাসহ আটক ১ সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট ফের চালু আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি, আজ সেটাই করেছি : এমবাপ্পে মেক্সিকোর বিপক্ষে ‘ভায়াগ্রা’ খেয়ে মাঠে নামবেন ইংলিশ ফুটবলাররা ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে মেসি যারা নিজেরাই অবৈধ, তারা আমাকে বহিষ্কার করে কীভাবে : রিয়াজুল রিজু বিয়ে ও অন্তঃসত্তা হওয়ার খবর একসঙ্গে দিলেন মৌসুমী হামিদ যুদ্ধাসক্ত ইসরায়েল যেন যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা ভেস্তে দিতে না পারে : এরদোয়ান তেহরানে আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, শুরু হয়েছে শোকমিছিল জানাজা কূটনীতি : কোরআন থেকে দেশ ও সংগঠনগুলোকে বার্তা দিল ইরান, কার জন্য কোন আয়াত খামেনির জানাজায় উপস্থিত ছিলেন তিন পুত্র হবিগঞ্জে টিকটক ভিডিও নিয়ে সংঘর্ষে আহত ২০ জুলাই সনদ নিয়ে কোনো আপস নয় : জামায়াত আমির জাল ভিসা শনাক্ত হতেই গা-ঢাকা দিলেন ৭১ যাত্রী সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন সারোয়ার প্রত্যাহার আনিস আলমগীর, সোমা ইসলাম ও পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি মাধবপুরে ২০০ বোতল ভারতীয় এস্কুফ সিরাপ উদ্ধার, আটক ১ সিলেটে ৮৫ লক্ষ টাকার চো/রাই পণ্য ধরলো বিজিবি সিলেট সীমান্তে বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় পণ্য জব্দ, এয়ারগান উদ্ধার গোয়াইনঘাট থানার নতুন ওসি ওমর ফারুক, অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’-এর ঘোষণা সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী ট্রাক মালিক-শ্রমিক সংগঠনের যৌথসভা শিগগিরই আ. লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চলতি মাসের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে সিলেট!!! ফিরে গেলেন সিলেটের নতুন ডিসি: বদলি নিয়ে জটিলতা

আনিস আলমগীর, সোমা ইসলাম ও পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি

আনিস আলমগীর, সোমা ইসলাম ও পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি

জুলাই গণ-অভ্যুত্থান ও শহীদদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও আপত্তিকর মন্তব্য ছড়ানোর অভিযোগে ছয়জনের বিরুদ্ধে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার রাতে ‘রাষ্ট্রসংলাপ ফোরাম’ নামক সংগঠনের সদস্য মিল্লাত হোসেন এই জিডি দায়ের করেন।
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম রোববার (৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন। এই অভিযোগের তদন্তের দায়িত্ব এসআই আশরাফ আলীকে দেওয়া হয়েছে।
তিনি বলেন, রাষ্ট্রসংলাপ ফোরাম নামের একটি সংগঠনের সদস্য মিল্লাত হোসেন শনিবার রাতে এ অভিযোগ দায়ের করেন। অভিযোগটি জিডি হিসেবে গ্রহণ করে তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসআই আশরাফ আলীকে। যেহেতু অভিযোগটি সাইবার-সংক্রান্ত, তাই তদন্তকারী কর্মকর্তা এটি সাইবার ইউনিটে পাঠাতে পারেন।
জিডিতে আনিস আলমগীর, সোমা ইসলাম ও জান্নাতুল ফেরদৌস পিয়ার পাশাপাশি সাবেক ছাত্রলীগ নেতা ও কলামিস্ট মোমিন মেহেদী, মডেল মারিয়া কিসপট্টা এবং মডেল ও অভিনেত্রী তুষ্টির নামও উল্লেখ করা হয়।
অভিযোগে বলা হয়, অন্তর্বর্তী সরকারের সময় গ্রেপ্তার হয়ে বর্তমানে জামিনে থাকা সাংবাদিক আনিস আলমগীর কারামুক্ত হওয়ার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের সঙ্গে মিলে জুলাই আন্দোলনকে ব্যাহত করতে বিভ্রান্তি ছড়ান; সোমা ইসলামের বিরুদ্ধে অভিযোগ, তিনি বিভিন্ন টকশোতে জুলাই আন্দোলনকে তুচ্ছতাচ্ছিল্য করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করেন; জান্নাতুল ফেরদৌস পিয়ার বিরুদ্ধে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের সহযোগী হিসেবে আন্দোলনকারী ও আহতদের কটাক্ষ করার অভিযোগ আনা হয়; এছাড়া মোমিন মেহেদীর বিরুদ্ধে ঢাকা প্রেস ক্লাব এলাকায় জুলাই আন্দোলনের স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ এবং শহীদ আবু সাঈদকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ করা হয়।
জিডিতে আরও অভিযোগ করা হয়, মারিয়া কিসপট্টা জুলাই আন্দোলনকে ‘সন্ত্রাসী আন্দোলন’ হিসেবে প্রচার করেন। অন্যদিকে মডেল ও অভিনেত্রী তুষ্টি সামাজিক যোগাযোগমাধ্যমে এ আন্দোলনকে ‘প্রতারণার মাস’ আখ্যা দিয়ে অপপ্রচার চালান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com