মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
হরমুজ নিয়ে ইরান-ওমান আলোচনা ‘ইতিবাচক’: দাবি তেহরানের সিলেটের যেসব দাবি তুলে ধরলেন জামায়াত আমির সিলেটের জন্য আসছে যে একাধিক মেগা প্রকল্প বিমানের ক্রু’দের বিরুদ্ধে হুন্ডিতে অর্থপাচারের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী অবশেষে দূর হচ্ছে রেলবঞ্চনা, প্রথম দফায় রেল সংযোগ পাচ্ছে যেসব জেলা সিলেটে সাংবাদিকদের জন্য অনুসন্ধানী প্রতিবেদন ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার : প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি মোহাম্মদ উছমান গনি সিলেটের ফয়সাল মাহমুদসহ পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে বানের জলে ভেসে গেছে কৃষকের স্বপ্ন, আমন নিয়ে বাঁচার লড়াই শুরু দীঘির শহরে উধাও জলাধার ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন? আগামীকাল সকালে দেশে ফিরবেন স্পিকার সিলেটে সোয়া ৩ কোটি টাকার ভারতীয় চোরাচালান ধরল র‌্যাব-বিজিবি সিলেটের উন্নয়নে দল-মত নির্বিশেষে আমরা একজোট সিলেটের ৬ থানা বিএনপির সম্মেলন শিগগিরই সিলেটে আদলত চত্বরে শিশু ফাহিমা হত্যা মামলার আসামির ওপর ফের হামলা কমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে সিলিকাবালু লোপাটের হিড়িক! গোলাপগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে অনুদান প্রদান সিলেটে যুবদল নেতার সঙ্গে প্রবাসীর স্ত্রীর অ*নৈ*তি*ক সম্পর্ক, অতঃপর… আত্মগোপনে থাকা ১১ মা ম লা র আসামি দেলোয়ার গ্রে*ফ*তা*র যুক্তরাজ্যে সাগরে প্রাণ হারালেন সিলেটী মা-মেয়ে শাড়ি নিয়ে আসছিলেন আলাল, অতঃপর… হরমুজ প্রণালিতে ৩ তেলবাহী ট্যাংকার থামাল ইরান আল আকসা মসজিদে ঢুকে পড়েছে শত শত ইসরায়েলি, ফিলিস্তিনিদের ওপর হামলা পশ্চিমবঙ্গেও কর্মসূচির প্রস্তুতি ককরোচ পার্টির

জুলাই সনদ নিয়ে কোনো আপস নয় : জামায়াত আমির

জুলাই সনদ নিয়ে কোনো আপস নয় : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। এটি নিয়ে আপস করা মানেই হলো জাতি ও শহীদদের সঙ্গে বেঈমানি করা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া এ জাতি কোনোভাবেই মুক্তি পাবে না।
শুক্রবার (৩ জুলাই) রাতে রাজধানীর মিরপুরে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কাফরুল জোন আয়োজিত কর্মীদের শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাই সনদ আমাদের জাতীয় জীবনের একটি অন্যতম অর্জন। কিন্তু বর্তমান সরকার তা বাস্তবায়নে গড়িমসি করে গণরায়ের প্রতি অশ্রদ্ধা দেখাচ্ছে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, আমরা জুলাই সনদ নিয়ে কোনো আপস করব না, ছেড়েও কথা বলব না। শহীদদের রক্তের ঋণ শোধ করতে এই সনদ বাস্তবায়ন আমাদের নৈতিক দায়িত্ব।
বিগত নির্বাচনের প্রসঙ্গ টেনে ডা. শফিক বলেন, জাতি ইতিবাচক পরিবর্তনের আশায় গণরায় দিয়েছিল, কিন্তু অসাধু আঁতাতের মাধ্যমে তা ছিনিয়ে নেওয়া হয়েছে। তবে তিনি হতাশ না হয়ে দলীয় কর্মীদের মেধা ও দক্ষতাকে আরও শাণিত করে আগামী দিনের বিজয়ের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। সংসদের প্রতিকূলতা ও হুমকির বিষয়ে তিনি বলেন, এসব ভয় দেখিয়ে লাভ নেই; প্রতিকূলতা উপেক্ষা করেই জামায়াত আজকের অবস্থানে এসেছে।
সামনে স্থানীয় সরকার নির্বাচনের কথা উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, এটি উন্নয়নের নির্বাচন। আমরা কাউকে জনগণের অধিকারের ‘মধু’ ভোগ করতে দেব না। জনগণের অধিকার জনগণের কাছেই পৌঁছে দেব। তিনি নেতা-কর্মীদের সততার নজির স্থাপন করার নির্দেশ দিয়ে বলেন, কোনো ধরনের বাড়তি প্রাপ্যতা বা আত্মীয়স্বজনকে বিশেষ সুবিধা দেওয়া যাবে না। জনগণের সত্যিকারের প্রয়োজনে দলকে পাশে দাঁড়াতে হবে।
নিজ নির্বাচনী এলাকার সমস্যাগুলোর দ্রুত সমাধানের আশা প্রকাশ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী এলাকার উন্নয়নের দায়িত্ব নিয়েছেন এবং প্রতিমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে, শীঘ্রই কাফরুলসহ সংশ্লিষ্ট এলাকার সমস্যাগুলোর সমাধান হবে।
শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিনসহ জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com