মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
হরমুজ নিয়ে ইরান-ওমান আলোচনা ‘ইতিবাচক’: দাবি তেহরানের সিলেটের যেসব দাবি তুলে ধরলেন জামায়াত আমির সিলেটের জন্য আসছে যে একাধিক মেগা প্রকল্প বিমানের ক্রু’দের বিরুদ্ধে হুন্ডিতে অর্থপাচারের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী অবশেষে দূর হচ্ছে রেলবঞ্চনা, প্রথম দফায় রেল সংযোগ পাচ্ছে যেসব জেলা সিলেটে সাংবাদিকদের জন্য অনুসন্ধানী প্রতিবেদন ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার : প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি মোহাম্মদ উছমান গনি সিলেটের ফয়সাল মাহমুদসহ পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে বানের জলে ভেসে গেছে কৃষকের স্বপ্ন, আমন নিয়ে বাঁচার লড়াই শুরু দীঘির শহরে উধাও জলাধার ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন? আগামীকাল সকালে দেশে ফিরবেন স্পিকার সিলেটে সোয়া ৩ কোটি টাকার ভারতীয় চোরাচালান ধরল র‌্যাব-বিজিবি সিলেটের উন্নয়নে দল-মত নির্বিশেষে আমরা একজোট সিলেটের ৬ থানা বিএনপির সম্মেলন শিগগিরই সিলেটে আদলত চত্বরে শিশু ফাহিমা হত্যা মামলার আসামির ওপর ফের হামলা কমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে সিলিকাবালু লোপাটের হিড়িক! গোলাপগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে অনুদান প্রদান সিলেটে যুবদল নেতার সঙ্গে প্রবাসীর স্ত্রীর অ*নৈ*তি*ক সম্পর্ক, অতঃপর… আত্মগোপনে থাকা ১১ মা ম লা র আসামি দেলোয়ার গ্রে*ফ*তা*র যুক্তরাজ্যে সাগরে প্রাণ হারালেন সিলেটী মা-মেয়ে শাড়ি নিয়ে আসছিলেন আলাল, অতঃপর… হরমুজ প্রণালিতে ৩ তেলবাহী ট্যাংকার থামাল ইরান আল আকসা মসজিদে ঢুকে পড়েছে শত শত ইসরায়েলি, ফিলিস্তিনিদের ওপর হামলা পশ্চিমবঙ্গেও কর্মসূচির প্রস্তুতি ককরোচ পার্টির

গোয়াইনঘাটে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

গোয়াইনঘাটে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

সবসময় ডেস্ক ::উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে। 

সোমবার (০৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, বৃক্ষরোপণ, পল্লী উন্নয়নের ওপর নির্মিত বিশেষ ভিডিও ও ডকুমেন্টারি প্রদর্শন, আলোচনা সভা এবং সুফলভোগীদের অভিজ্ঞতা বিনিময়।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উত্তম কুমার রায়ের সভাপতিত্বে ও উপজেলা কর্মচারী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক শামিম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী।

বক্তব্যে ইউএনও গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে এবং টেকসই উন্নয়নের ধারা বজায় রাখতে বিআরডিবির ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি সুফলভোগীদের অর্জিত ঋণের সঠিক ব্যবহারের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান এবং সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে একযোগে কাজ করার তাগিদ দেন।

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাকারিয়া হোসেন, উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ মাহবুব আলম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, প্রাণী সম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা: মেহেদী হাসান শুভ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, বিআরডিবি গোয়াইনঘাট এর সাবেক সভাপতি লোকমান উদ্দিন, কামরুজ্জামান মুকুল, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে পল্লী উন্নয়নের অংশ হিসেবে বিআরডিবির উপকারভোগী ও সুফলভোগীদের মাঝে ঋণ এবং বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। উক্ত বর্ণাঢ্য অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিআরডিবির বিপুল সংখ্যক সুফলভোগী উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com