শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন
মিউজিয়াম প্রাঙ্গণে মেলা বন্ধ, সংস্কারের তালিকায় ছয় প্রত্নস্থল

মিউজিয়াম প্রাঙ্গণে মেলা বন্ধ, সংস্কারের তালিকায় ছয় প্রত্নস্থল

সবসময় ডেস্ক :::সিলেটের জৈন্তাপুর উপজেলার ঐতিহাসিক জৈন্তেশ্বরী মিউজিয়াম প্রাঙ্গণে আয়োজন করা মাসব্যাপী শিল্প ও পণ্য মেলা স্থানীয়দের তীব্র প্রতিবাদের মুখে স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে। সংরক্ষিত পুরাকীর্তি এলাকায় মেলার অবকাঠামো নির্মাণের সময় ঐতিহাসিক স্থাপনার বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত ও পরিবর্তন করা হয়েছে- এমন অভিযোগ ওঠার পর প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিলেট আদিবাসী মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে মেলার আয়োজন করা হয়েছিল। তবে মেলার প্রস্তুতিকালে জৈন্তেশ্বরী মিউজিয়াম ভবনের অভ্যন্তরে সংরক্ষিত প্রত্নসম্পদের ক্ষতি হওয়ার অভিযোগ তুলে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক এবং সচেতন নাগরিকরা প্রতিবাদ জানান। দেশ-বিদেশে অবস্থানরত জৈন্তাপুরের বাসিন্দারাও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

পরবর্তীতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম-সিলেট বিভাগের কুমিল্লা আঞ্চলিক কার্যালয় থেকে সংরক্ষিত পুরাকীর্তি এলাকায় মেলা বন্ধের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। ওই নির্দেশনার পর জৈন্তেশ্বরী মিউজিয়াম প্রাঙ্গণে শিল্প ও পণ্য মেলা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়।

স্থানীয়দের দাবি অনুযায়ী, মেলার আয়োজক সংস্থা মিউজিয়াম ভবনের প্রবেশমুখে ভেঙে পড়া ছোট গেট পুনর্নির্মাণসহ কিছু মেরামত কাজ সম্পন্ন করেছে।

মেলা স্থায়ীভাবে বন্ধ হওয়ায় জৈন্তাপুরবাসী প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম-সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ড. মোছা. নাহিদ সুলতানা, সংস্কৃতি মন্ত্রণালয়, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় এবং স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এদিকে, স্থানীয় সংসদ সদস্য ও সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর উদ্যোগে জৈন্তেশ্বরী মিউজিয়ামসহ জৈন্তাপুরের বিভিন্ন ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা সংরক্ষণ ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ প্রকল্পের প্রাথমিক জরিপের দায়িত্ব পেয়েছেন স্থপতি ও নাট্যকার শাকুর মজিদ। তিনি সম্প্রতি সরেজমিন পরিদর্শন করে সংরক্ষণযোগ্য ছয়টি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা চিহ্নিত করেছেন। এগুলো হলো- মুক্তাপুরে রাজা বিজয় সিংহের স্মৃতি সমাধিসৌধ, সারীঘাটের ঐতিহাসিক ঢুপী মঠ, জৈন্তেশ্বরী মিউজিয়াম ভবন, জৈন্তিয়া রাজবাড়ি, বড়-দেউল (পর্যবেক্ষণ টাওয়ার) এবং মোকামবাড়ির সেনাপতি ফতেহ খাঁ মসজিদ।

সংশ্লিষ্টদের আশা, এসব প্রত্নতাত্ত্বিক স্থাপনার যথাযথ সংস্কার ও সংরক্ষণ করা হলে জৈন্তিয়া রাজ্যের ইতিহাস, ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনা নতুন করে বিকশিত হবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এ অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ও ঐতিহাসিক উত্তরাধিকার সংরক্ষিত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com