শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত
চাকরির আশায় বেরিয়ে লা/শ হয়ে ফিরলেন সিলেটের যুবক রাজন

চাকরির আশায় বেরিয়ে লা/শ হয়ে ফিরলেন সিলেটের যুবক রাজন

সবসময় ডেস্ক :::ঢাকায় সরকারি চাকরির পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না জকিগঞ্জের যুবক মাহবুব সারওয়ার রাজনের (২৫)। নিখোঁজের দুই দিন পর হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর সংলগ্ন রেললাইনের পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। রাজন জকিগঞ্জ পৌরশহরের গন্ধদত্ত গ্রামের আবুল কালাম ওরফে কালু মিয়ার ছেলে। গত শুক্রবার রাতে উপবন এক্সপ্রেস যোগে ঢাকা থেকে সিলেট ফেরার পথে তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের মাত্র আট মাস পার করা রাজন শুক্রবার পরীক্ষা শেষে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং উপবন এক্সপ্রেস ট্রেনে সিলেটের উদ্দেশে রওনা দেন। কিন্তু রাত গভীর হওয়ার পর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। দীর্ঘ সময় যোগাযোগ করতে না পেরে রোববার সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য চায় পরিবার। প্রযুক্তির সহায়তায় পুলিশ জানায়, রাত আড়াইটার দিকে রাজনের ফোনের সর্বশেষ অবস্থান ছিল হবিগঞ্জের বাহুবল এলাকায়। পরবর্তীতে রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া লাশের ছবি দেখে রাজনের পরিচয় শনাক্ত করেন স্বজনরা।

নিহতের চাচা কামরুল ইসলাম বুলবুল জানান, লাশ উদ্ধারের খবরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়েছেন। এটি কোনো দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। রাজনের বড় ভাই মাহবুব হাসান মুন্না জানান, মিরপুর ইউনিয়নের দাশপাড়া এলাকায় রেললাইনের পাশের একটি ঝুপড়ি ঘরের নিকট থেকে স্থানীয়রা তার ভাইয়ের মরদেহ পায়। রাজনের এমন রহস্যজনক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনা প্রসঙ্গে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, স্বজনদের মাধ্যমে আমরা বিষয়টি অবগত হয়েছি এবং পূর্ণাঙ্গ আইনি সহযোগিতার আশ্বাস দিয়েছি। অন্যদিকে, শ্রীমঙ্গল রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. রাশেদ পারভেজ ছায়িম জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। পুলিশ গুরুত্বের সাথে ঘটনার তদন্ত চালাচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com