সোমবার, ১৩ Jul ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
খাবার ও বিশুদ্ধ পানির সঙ্কট মৌলভীবাজারে শাল্লায় শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার বিয়ানীবাজারে মেয়ে হত্যার দায়ে ঘাতক পিতা গ্রেফতার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজার জিয়ারতে ৯ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান দেশে ফেরা মাত্রই শেখ হাসিনাকে জেলে পাঠানো হবে: চিফ প্রসিকিউটর ড্রেন-খালে ময়লা না ফেলে সবাই সচেতন হলে জলাবদ্ধতা নিরসন হবে: সিসিক প্রশাসক অবৈধ বালু উত্তোলনেই খোয়াই নদীর বাঁধ ভাঙার অভিযোগ, দুর্ভোগে হাজারো মানুষ সিলেটে ‘প্রশাসনকে ম্যানেজ’ করে অনলাইন জুয়া-মাদকের সিন্ডিকেট চালানোর অভিযোগ যুবলীগ নেতা জুনেদের বিরুদ্ধে উজানের ঢল ও টানা বর্ষণে সিলেট বিভাগে ভয়াবহ বন্যা: ভেঙেছে ৭ বাঁধ, লাখো মানুষ পানিবন্দি গোয়াইনঘাট-জৈন্তাপুর সীমান্তে মানব পাচার সিন্ডিকেটের অভিযোগ, আতঙ্কে স্থানীয়রা তাহিরপুরে খেলার মাঠ ও রাস্তা রক্ষার্থে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন শাহজালাল (র.) দরগাহে নগদ ৪৮ লাখ, সঙ্গে বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কার মিউজিয়াম প্রাঙ্গণে মেলা বন্ধ, সংস্কারের তালিকায় ছয় প্রত্নস্থল ভা’রতীয় খাসিয়াদের গু’লিতে গোয়াইনঘাটের যুবক নি’হত শাহজালালের মাজারের দানবাক্সে প্রধানমন্ত্রীর উদ্দেশে লিখা চিঠি শাহজালালের মাজারের দানবাক্সে মিলল ধর্মীয়-তান্ত্রিক প্রতীক আঁকা রহস্যময় চিরকুট মাজারের দানবাক্সে মিলল প্রেমপত্র, ‘মুন্নি ও আমিনুলের সম্পর্ক’ অটুট রাখার আরজি এবার দানবাক্সে মিলল ‘খোকন’-এর বিরুদ্ধে অভিযোগ, সাথে সারওয়ার আলমকে ফেরানোর দাবি জাফলংয়ে গুচ্ছগ্রাম বিদ্যালয়ে ফল উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান সিলেটে ‘হানিট্র্যাপে’ ফেলে ছিনতাইয়ের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার প্রতিরক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে খোয়াইর পানি মৌলভীবাজারে বন্যার পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু সিলেট বোর্ডে এইচএসসি পরীক্ষা স্থগিত হতে পারে শিক্ষা ও গবেষণার উন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সঙ্গে ইউজিসির মতবিনিময় সভা অনুষ্ঠিত এমসি কলেজ ছাত্রাবাসে অগ্নিসংযোগ ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকারকে ঘিরে ফের আলোচনা চুপ জৈন্তাপুর পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত এবার সিলেটের ডিসি নিয়োগ পেলেন আব্দুল্লাহ আল মামুন কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান প্রত্যাহার

দেশে ফেরা মাত্রই শেখ হাসিনাকে জেলে পাঠানো হবে: চিফ প্রসিকিউটর

দেশে ফেরা মাত্রই শেখ হাসিনাকে জেলে পাঠানো হবে: চিফ প্রসিকিউটর

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ থাকায় দেশে ফেরা মাত্রই গ্রেফতার করে তাকে জেলে পাঠানো হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। রোববার (১২ জুলাই) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশ সরকার তাকে ফেরত দেওয়ার জন্য ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে, তিনি যদি ভারত সরকারের নিয়ন্ত্রণে থাকেন তাহলে তো তিনি নিজে নিজে আসার কোনো সুযোগ নাই। হয় প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) চুক্তির আওতায় তাকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হবে অথবা তাকে পুশব্যাক করবে।

তিনি বলেন, শেখ হাসিনা (রয়টার্সে) যেটা বলছেন, তিনি এবং তার দলীয় নেতাকর্মীরা একত্রে এসে আত্মসমর্পণ করবেন। এই বক্তব্যের কোনো ভিত্তি নাই। কারণ তিনি তো এখন তার নিয়ন্ত্রণে নেই। তিনি তো স্বাধীন নেই অথবা তিনি আত্মগোপনে নেই।

চিফ প্রসিকিউটর আরও বলেন, আমাদের কাছে মনে হয় তার বক্তব্য বাংলাদেশে তার নেতাকর্মীদের কোনোভাবে একটু উজ্জীবিত রাখা কিংবা একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা ছাড়া অন্য কোনো কারণ নাই।

শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ পরবর্তী আপিল প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইনের সেকশন ২১ এর ৩ পরিষ্কার করে বলছে, ৩০ দিনের পরে আর কোনো আপিল হবে না। যদি শেখ হাসিনাকে কোনোভাবে বাংলাদেশে আনা হয় অথবা তাকে বাংলাদেশে পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ থাকায়, তিনি প্রথমত জেলে যাবেন। জেলে যাবার পর তিনি আপিল করতে পারবেন কি পারবেন না সে বিষয়টি নিষ্পত্তি হবে। যদি আপিল করার সুযোগ না থাকে তাহলে সাজাবহাল থাকবে। যদি আপিল করা যায়, তাহলে আপিল নিষ্পত্তি সাপেক্ষে যা হয়, তা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com