সোমবার, ১৩ Jul ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
খাবার ও বিশুদ্ধ পানির সঙ্কট মৌলভীবাজারে শাল্লায় শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার বিয়ানীবাজারে মেয়ে হত্যার দায়ে ঘাতক পিতা গ্রেফতার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজার জিয়ারতে ৯ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান দেশে ফেরা মাত্রই শেখ হাসিনাকে জেলে পাঠানো হবে: চিফ প্রসিকিউটর ড্রেন-খালে ময়লা না ফেলে সবাই সচেতন হলে জলাবদ্ধতা নিরসন হবে: সিসিক প্রশাসক অবৈধ বালু উত্তোলনেই খোয়াই নদীর বাঁধ ভাঙার অভিযোগ, দুর্ভোগে হাজারো মানুষ সিলেটে ‘প্রশাসনকে ম্যানেজ’ করে অনলাইন জুয়া-মাদকের সিন্ডিকেট চালানোর অভিযোগ যুবলীগ নেতা জুনেদের বিরুদ্ধে উজানের ঢল ও টানা বর্ষণে সিলেট বিভাগে ভয়াবহ বন্যা: ভেঙেছে ৭ বাঁধ, লাখো মানুষ পানিবন্দি গোয়াইনঘাট-জৈন্তাপুর সীমান্তে মানব পাচার সিন্ডিকেটের অভিযোগ, আতঙ্কে স্থানীয়রা তাহিরপুরে খেলার মাঠ ও রাস্তা রক্ষার্থে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন শাহজালাল (র.) দরগাহে নগদ ৪৮ লাখ, সঙ্গে বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কার মিউজিয়াম প্রাঙ্গণে মেলা বন্ধ, সংস্কারের তালিকায় ছয় প্রত্নস্থল ভা’রতীয় খাসিয়াদের গু’লিতে গোয়াইনঘাটের যুবক নি’হত শাহজালালের মাজারের দানবাক্সে প্রধানমন্ত্রীর উদ্দেশে লিখা চিঠি শাহজালালের মাজারের দানবাক্সে মিলল ধর্মীয়-তান্ত্রিক প্রতীক আঁকা রহস্যময় চিরকুট মাজারের দানবাক্সে মিলল প্রেমপত্র, ‘মুন্নি ও আমিনুলের সম্পর্ক’ অটুট রাখার আরজি এবার দানবাক্সে মিলল ‘খোকন’-এর বিরুদ্ধে অভিযোগ, সাথে সারওয়ার আলমকে ফেরানোর দাবি জাফলংয়ে গুচ্ছগ্রাম বিদ্যালয়ে ফল উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান সিলেটে ‘হানিট্র্যাপে’ ফেলে ছিনতাইয়ের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার প্রতিরক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে খোয়াইর পানি মৌলভীবাজারে বন্যার পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু সিলেট বোর্ডে এইচএসসি পরীক্ষা স্থগিত হতে পারে শিক্ষা ও গবেষণার উন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সঙ্গে ইউজিসির মতবিনিময় সভা অনুষ্ঠিত এমসি কলেজ ছাত্রাবাসে অগ্নিসংযোগ ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকারকে ঘিরে ফের আলোচনা চুপ জৈন্তাপুর পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত এবার সিলেটের ডিসি নিয়োগ পেলেন আব্দুল্লাহ আল মামুন কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান প্রত্যাহার

বিয়ানীবাজারে মেয়ে হত্যার দায়ে ঘাতক পিতা গ্রেফতার

বিয়ানীবাজারে মেয়ে হত্যার দায়ে ঘাতক পিতা গ্রেফতার

বিয়ানীবাজারে চাঞ্চল্যকর রায়কা আক্তার রিয়া (১৭) হত্যার দায়ে পুলিশ ঘাতক পিতাকে গ্রেফতার করেছে।

নিহত রিয়া স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণীতে অধ্যায়নরত।

রোববার (১২ জুলাই) দুপুরে আদালতে হত্যার দায় স্বীকার করে লোমহর্ষক জবানবন্দি দিয়েছেন ঘাতক আবু বক্কর। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে শনিবার (১১ জুলাই) রাতে গোপন তথ্যেরে ভিত্তিতে পুলিশ আবু বক্করকে গ্রেফতার করে।

আদালত সূত্র জানায়, আদালতে দেয়া জবানবন্দিতে আবু বক্কর মেয়েকে হত্যার পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি হত্যার নেপথ্যের কারণ জানান। মেয়েকে ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে না জড়ানোর জন্য একাধিকবার নিষেধ করেন তিনি। এরপরেও মেয়ে তার কথা না শুনায় তিনি তাকে হত্যার পরিকল্পনা করেন।

শুক্রবার (১০ জুলাই) জুম্মার নামাজের সময় উপজেলার তিলপাড়া ইউনিয়নের ইনাম গ্রামে নিহতের নানাবাড়ির পুকুর ঘাটে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যান।

নিহত রায়কা আক্তার রিয়া (১৭) গোলাপগঞ্জ উপজেলার রায়গড় গ্রামের সিএনজি অটোরিকশা চালক আবু বক্করের মেয়ে।

ঘটনার পর মেয়েকে হত্যার দায়ে বিয়ানীবাজার থানায় স্বামী আবু বক্করকে (৪৫) প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন মা।

পুলিশ সূত্র জানায়, নিহত রিয়ার সাথে  গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর এলাকার শাহিন নামে এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক ছিল। এক বছর পূর্বে ওই ছেলের সাথে পালিয়ে যায়। একমাস পর পরিবার তাকে ফিরিয়ে নিয়ে আসে। ছেলেটি বখাটে, তাছাড়া অপ্রাপ্ত বয়স্ক, তাই বিয়ে দেওয়াও সম্ভব হয়নি। মেয়েকে নিয়ন্ত্রণে রাখতে ৩/৪ মাস যাবত ইনাম গ্রামে তার নানার বাড়িতে রাখা হয়। কিন্তু সেখানেও থাকাবস্থায় এলাকার একটি ছেলের মাধ্যমে আবারো পুরোনো প্রেমিকের সাথে যোগাযোগ রক্ষা করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com