সোমবার, ১৩ Jul ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
খাবার ও বিশুদ্ধ পানির সঙ্কট মৌলভীবাজারে শাল্লায় শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার বিয়ানীবাজারে মেয়ে হত্যার দায়ে ঘাতক পিতা গ্রেফতার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজার জিয়ারতে ৯ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান দেশে ফেরা মাত্রই শেখ হাসিনাকে জেলে পাঠানো হবে: চিফ প্রসিকিউটর ড্রেন-খালে ময়লা না ফেলে সবাই সচেতন হলে জলাবদ্ধতা নিরসন হবে: সিসিক প্রশাসক অবৈধ বালু উত্তোলনেই খোয়াই নদীর বাঁধ ভাঙার অভিযোগ, দুর্ভোগে হাজারো মানুষ সিলেটে ‘প্রশাসনকে ম্যানেজ’ করে অনলাইন জুয়া-মাদকের সিন্ডিকেট চালানোর অভিযোগ যুবলীগ নেতা জুনেদের বিরুদ্ধে উজানের ঢল ও টানা বর্ষণে সিলেট বিভাগে ভয়াবহ বন্যা: ভেঙেছে ৭ বাঁধ, লাখো মানুষ পানিবন্দি গোয়াইনঘাট-জৈন্তাপুর সীমান্তে মানব পাচার সিন্ডিকেটের অভিযোগ, আতঙ্কে স্থানীয়রা তাহিরপুরে খেলার মাঠ ও রাস্তা রক্ষার্থে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন শাহজালাল (র.) দরগাহে নগদ ৪৮ লাখ, সঙ্গে বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কার মিউজিয়াম প্রাঙ্গণে মেলা বন্ধ, সংস্কারের তালিকায় ছয় প্রত্নস্থল ভা’রতীয় খাসিয়াদের গু’লিতে গোয়াইনঘাটের যুবক নি’হত শাহজালালের মাজারের দানবাক্সে প্রধানমন্ত্রীর উদ্দেশে লিখা চিঠি শাহজালালের মাজারের দানবাক্সে মিলল ধর্মীয়-তান্ত্রিক প্রতীক আঁকা রহস্যময় চিরকুট মাজারের দানবাক্সে মিলল প্রেমপত্র, ‘মুন্নি ও আমিনুলের সম্পর্ক’ অটুট রাখার আরজি এবার দানবাক্সে মিলল ‘খোকন’-এর বিরুদ্ধে অভিযোগ, সাথে সারওয়ার আলমকে ফেরানোর দাবি জাফলংয়ে গুচ্ছগ্রাম বিদ্যালয়ে ফল উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান সিলেটে ‘হানিট্র্যাপে’ ফেলে ছিনতাইয়ের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার প্রতিরক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে খোয়াইর পানি মৌলভীবাজারে বন্যার পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু সিলেট বোর্ডে এইচএসসি পরীক্ষা স্থগিত হতে পারে শিক্ষা ও গবেষণার উন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সঙ্গে ইউজিসির মতবিনিময় সভা অনুষ্ঠিত এমসি কলেজ ছাত্রাবাসে অগ্নিসংযোগ ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকারকে ঘিরে ফের আলোচনা চুপ জৈন্তাপুর পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত এবার সিলেটের ডিসি নিয়োগ পেলেন আব্দুল্লাহ আল মামুন কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান প্রত্যাহার

শাল্লায় শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার

শাল্লায় শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার

১১ বছরের শিশুকে গলায় কাঁচি ধরে ধর্ষণের পর ভিডিও ধারণ করার অভিযোগে পুলিশ একটি যুবককে গ্রেপ্তার করেছে। ঘটনা ঘটেছে শুক্রবার (১০ জুলাই) দুপুরে সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের মার্কুলি গ্রামে।

বাড়ির পেছনে হাঁস খুঁজতে যাওয়ার সময় ওই শিশুকে প্রথমে ভয় দেখিয়ে ধর্ষণ করেন একই গ্রামের সোফায়েল মিয়া। পরে ওই ঘটনাটি পরিবারের সদস্যদের কাছে জানালে থানায় ধর্ষক ও ভিডিও ধারণকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পুলিশ পরে ধর্ষণের অভিযোগে সোফায়েল মিয়াকে (২০) গ্রেপ্তার করেছে।

পুলিশ জানিয়েছে, সোফায়েল মিয়া ধর্ষণের ঘটনা স্বীকার করেছেন। ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে এবং সোফায়েল মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।

শিশুর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ১০ জুলাই দুপুরে শিশুটি হাঁস খুঁজতে বাড়ির পেছনে গিয়েছিল। সেখানে সোফায়েল মিয়া পিছন দিক থেকে শিশুটির মুখ চাপা দিয়ে, গলায় কাঁচি ধরে ভয় দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এই সময় সোফায়েলের সহযোগী সায়েক মিয়া মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করেন। পরে ওই শিশুদের প্রাণে মারার হুমকি দেন সোফায়েল মিয়া, যেন তারা ঘটনাটি কাউকে না বলে।

পরবর্তীতে শিশুর শারীরিক অবস্থার পরিবর্তন দেখে পরিবারের সদস্যদের মনে সন্দেহ হয়। এক পর্যায়ে শিশুটি তার অভিভাবকদের কাছে ঘটনার কথা বললে, পরের দিন ১১ জুলাই বাবা বাদী হয়ে সোফায়েল মিয়া ও ভিডিও ধারণকারী সায়েক মিয়ার বিরুদ্ধে থানায় মামলা (নং-০৮) দায়ের করেন। পুলিশ ওইদিন রাতেই সোফায়েল মিয়াকে গ্রেফতার করে, কিন্তু ভিডিও ধারণকারী সায়েক মিয়া পালিয়ে যায়।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান জানিয়েছেন, শিশুর ধর্ষণের অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত সোফায়েল মিয়াকে মার্কুলি গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সোফায়েল মিয়াকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে এবং অন্য আসামি সায়েক মিয়ার গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com