মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কোম্পানীগঞ্জের উৎমা ছড়া পাথর কোয়ারিতে মোবাইল কোর্টের অভিযান ভারী বালুবাহী ট্রাকের দাপটে গোয়াইনঘাটের মাতুরতল–সোনারহাট ও মাতুরতল–পান্তুমাই সড়ক বিপর্যস্ত গোয়াইনঘাটের কইনা জঙ্গলে টাস্কফোর্সের সাঁড়াশি অভিযান:  সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান শাবিপ্রবিতে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে নানা কর্মসূচি ঘোষণা সুনামগঞ্জের চার পৌরসভায় নির্বাচনের আমেজ জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নিল মারা গেছেন ১০১ শয্যায় উন্নীত হচ্ছে সিলেটের ১০ স্বাস্থ্য কমপ্লেক্স ওমর সানীকে মৌসুমী কেন চাবুক মারত এখন বুঝতেছি: জয় ১০১ শয্যায় উন্নীত হচ্ছে জগন্নাথপুর-শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুনামগঞ্জের ১০ হাসপাতাল উন্নীত হচ্ছে ১০১ শয্যায়, মধ্যনগরে হবে নতুন হাসপাতাল মৌলভীবাজারে কমছে বন্যার পানি, গো-খাদ্য সংকটে গবাদিপশু যে কারণে আর্জেন্টিনার ম্যাচে রেফারি হতে পারবেন না ইংল্যান্ডের কেউ গোয়াইনঘাটে কৃষকদের পার্টনার প্রোগ্রামের কংগ্রেস অনুষ্ঠিত জকিগঞ্জ গ্যাস ফিল্ডে ভূমি মালিকদের তালা অবশেষে সিলেটে নতুন ডিসি, দায়িত্ব নিলেন আবদুল্লাহ আল মামুন বিছানাকান্দিতে পাথর সিন্ডিকেটের দৌরাত্ম্য, নৌকাপ্রতি ২ লাখ টাকা আদায়ের অভিযোগ হবিগঞ্জে ডিবির বিশেষ অভিযানে ৩৬টি চোরাই মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ১ জৈন্তাপুরে পুলিশি অভিযানে ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার আজ সিলেটের ডিসি হিসেবে যোগ দিচ্ছেন সুনামগঞ্জের মামুন ইতিহাস বলছে, আর্জেন্টিনা ফাইনাল খেলবে মৌলভীবাজার-হবিগঞ্জে বন্যা সহায়তা: বরাদ্দ ১৫ লাখ টাকা, ৩০০ মেট্রিক টন চাল সিলেট-সুনামগঞ্জে ফের বন্যার শঙ্কা, তিন পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ওপরে চাকরির আশায় বেরিয়ে লা/শ হয়ে ফিরলেন সিলেটের যুবক রাজন খাবার ও বিশুদ্ধ পানির সঙ্কট মৌলভীবাজারে শাল্লায় শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার বিয়ানীবাজারে মেয়ে হত্যার দায়ে ঘাতক পিতা গ্রেফতার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজার জিয়ারতে ৯ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান দেশে ফেরা মাত্রই শেখ হাসিনাকে জেলে পাঠানো হবে: চিফ প্রসিকিউটর ড্রেন-খালে ময়লা না ফেলে সবাই সচেতন হলে জলাবদ্ধতা নিরসন হবে: সিসিক প্রশাসক

কোম্পানীগঞ্জের উৎমা ছড়া পাথর কোয়ারিতে মোবাইল কোর্টের অভিযান

কোম্পানীগঞ্জের উৎমা ছড়া পাথর কোয়ারিতে মোবাইল কোর্টের অভিযান

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :::অবৈধভাবে উত্তোলিত ৯৪ হাজার ৩৯০ ঘনফুট পাথর জব্দ, উন্মুক্ত নিলামে বিক্রির সিদ্ধান্ত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা ছড়া পাথর কোয়ারি এলাকায় অবৈধভাবে উত্তোলিত পাথরের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি)। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ পাথর জব্দ করা হয়েছে।

 

রবিবার (১৩ জুলাই ২০২৬) পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান। এ সময় খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর প্রসিকিউশন টিম, সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

অভিযান চলাকালে অবৈধভাবে উত্তোলিত ৯৪ হাজার ৩৯০ ঘনফুট পাথর জব্দ করা হয়। পরে জব্দকৃত পাথর স্থানীয় দুইজন ইউপি সদস্যের জিম্মায় সংরক্ষণের ব্যবস্থা করা হয়, যাতে সেগুলো নিরাপদে রক্ষণাবেক্ষণ করা যায়।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, জব্দ করা পাথর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা হবে।

 

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দেশের মূল্যবান খনিজ সম্পদ রক্ষা এবং অবৈধভাবে পাথর উত্তোলন, মজুত ও পাচার বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। পরিবেশ ধ্বংস ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি রোধে ভবিষ্যতেও নিয়মিত মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

 

তারা আরও বলেন, অবৈধ খনিজ উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com