মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
হরমুজ নিয়ে ইরান-ওমান আলোচনা ‘ইতিবাচক’: দাবি তেহরানের সিলেটের যেসব দাবি তুলে ধরলেন জামায়াত আমির সিলেটের জন্য আসছে যে একাধিক মেগা প্রকল্প বিমানের ক্রু’দের বিরুদ্ধে হুন্ডিতে অর্থপাচারের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী অবশেষে দূর হচ্ছে রেলবঞ্চনা, প্রথম দফায় রেল সংযোগ পাচ্ছে যেসব জেলা সিলেটে সাংবাদিকদের জন্য অনুসন্ধানী প্রতিবেদন ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার : প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি মোহাম্মদ উছমান গনি সিলেটের ফয়সাল মাহমুদসহ পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে বানের জলে ভেসে গেছে কৃষকের স্বপ্ন, আমন নিয়ে বাঁচার লড়াই শুরু দীঘির শহরে উধাও জলাধার ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন? আগামীকাল সকালে দেশে ফিরবেন স্পিকার সিলেটে সোয়া ৩ কোটি টাকার ভারতীয় চোরাচালান ধরল র‌্যাব-বিজিবি সিলেটের উন্নয়নে দল-মত নির্বিশেষে আমরা একজোট সিলেটের ৬ থানা বিএনপির সম্মেলন শিগগিরই সিলেটে আদলত চত্বরে শিশু ফাহিমা হত্যা মামলার আসামির ওপর ফের হামলা কমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে সিলিকাবালু লোপাটের হিড়িক! গোলাপগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে অনুদান প্রদান সিলেটে যুবদল নেতার সঙ্গে প্রবাসীর স্ত্রীর অ*নৈ*তি*ক সম্পর্ক, অতঃপর… আত্মগোপনে থাকা ১১ মা ম লা র আসামি দেলোয়ার গ্রে*ফ*তা*র যুক্তরাজ্যে সাগরে প্রাণ হারালেন সিলেটী মা-মেয়ে শাড়ি নিয়ে আসছিলেন আলাল, অতঃপর… হরমুজ প্রণালিতে ৩ তেলবাহী ট্যাংকার থামাল ইরান আল আকসা মসজিদে ঢুকে পড়েছে শত শত ইসরায়েলি, ফিলিস্তিনিদের ওপর হামলা পশ্চিমবঙ্গেও কর্মসূচির প্রস্তুতি ককরোচ পার্টির

গোয়াইনঘাটের কইনা জঙ্গলে টাস্কফোর্সের সাঁড়াশি অভিযান: 

গোয়াইনঘাটের কইনা জঙ্গলে টাস্কফোর্সের সাঁড়াশি অভিযান: 

সবসময় ডেস্ক :::ইজারাবহির্ভূত এলাকায় অবৈধ বালু-পাথর উত্তোলন; স্থানীয়দের অভিযোগ, অভিযান টের পেয়ে পালিয়েছেন প্রভাবশালী সিন্ডিকেটের তিন সদস্য

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ইজারাবহির্ভূত লোনী এলাকার ‘কইনা জঙ্গল’ (কন্যা জঙ্গল) এলাকায় অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের টাস্কফোর্স। অভিযানে বালু উত্তোলনের বিপুল সরঞ্জাম ধ্বংস করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে আটক ১২ শ্রমিককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তবে অভিযানের পরও অবৈধ বালু বাণিজ্যের কথিত মূলহোতারা ধরাছোঁয়ার বাইরে থাকায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেনের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে লোনী এলাকার কইনা জঙ্গলে একটি সংঘবদ্ধ চক্র ড্রেজার মেশিনের মাধ্যমে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে টাস্কফোর্স সেখানে অভিযান চালিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত ২টি বড় ড্রেজার মেশিন, ৬টি বড় নৌকা এবং বালু পরিবহনের কাজে ব্যবহৃত ২৫টি পাইপ ধ্বংস করে।
এ সময় ঘটনাস্থল থেকে আটক ১২ শ্রমিককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

তবে স্থানীয়দের অভিযোগ, এই অবৈধ বালু উত্তোলনের নেপথ্যে থাকা প্রভাবশালী সিন্ডিকেটের মূলহোতারা অভিযান শুরুর আগেই এলাকা ছেড়ে পালিয়ে যান।

তাদের দাবি, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলন চালিয়ে আসছিল। অভিযানের খবর পেয়ে তারা আত্মগোপনে চলে যান।

স্থানীয়রা আরও অভিযোগ করেন, এই সিন্ডিকেটের সঙ্গে যুবদল নেতা জুবের আহমদ এবং বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতা কামরুল ইসলাম ও খাইরুল ইসলামের সংশ্লিষ্টতা রয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসীর দাবি, শুধু শ্রমিকদের সাজা দিয়ে প্রকৃত অপরাধীদের ছাড় দিলে অবৈধ বালু উত্তোলন বন্ধ হবে না। তাই এই বাণিজ্যের নেপথ্যে থাকা মূলহোতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং গোয়াইনঘাট থানা পুলিশের দুটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন বলেন, “ইজারাবহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন পরিবেশের জন্য মারাত্মক হুমকি।

 

জনস্বার্থ ও সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com